মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ০৭:৫১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::

৫নং ওয়ার্ড পৌর আ’লীগের বর্ধিত সভায় মেয়র সেলিম ॥ সম্মেলনকে সফল করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে

  • আপডেট টাইম সোমবার, ৩০ মে, ২০২২
  • ৪২৭ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ পৌরসভার ৫নং ওয়ার্ড আওয়ামীলীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোবাবার রাত ৮ টার দিকে আরডিহল প্রাঙ্গণে এ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়। এতে ৫নং ওয়ার্ড’র ভারপ্রাপ্ত সভাপতি সুধীর রায়ের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ সামছুর রহমান সোহেল এর পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, হবিগঞ্জ জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও পৌর মেয়র আতাউর রহমান সেলিম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মোঃ নূর উদ্দিন বুলবুল, জেলা আওয়ামীলীগ সদস্য স্বপন লাল বণিক, পৌর আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ আব্দুর রহমান, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আশুতোষ অধিকার শংকর। পৌর আওয়ামীলীগের সহ-সভাপতি সাবাজ চৌধুরী, সাংগঠনিক সম্পাদক শেখ মামুন, সাংগঠনিক সম্পাদক জিয়া উদ্দিন জিয়া, জেলা স্বেচ্ছাসেবকলীগের সাবেক সহ-সভাপতি রফিকুল ইসলাম রফিক, মোস্তাক গাজী, জেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক বিপ্লব রায়, সাংস্কৃতিক সম্পাদক মঈন উদ্দিন সুমন, ৫নং ওয়ার্ড আওয়ামীলীগের কাউন্সিলর গৌতম রায়, ১নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি অমিয় রায়, ৮নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ফজলুল করিম, ৭নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শাহেদ, ৬নং ওয়ার্ড সাধারণ সম্পাদক শামীম খান, সাবেক ছাত্রলীগ নেতা শাহ জালাল উদ্দিন জুয়েল, কৃপেশ সূত্রধর, নুপুর রায়, শংকর চক্রবর্তী, ঝুটন রায়, প্রার্থ রায়, প্রণয় সাহা, মিজানুর রহমান মিজান, কামাল মিয়া, বাপ্পি রায়, শ্যামল রায় প্রমুখ। বর্ধিত সভায় মেয়র আতাউর রহমান সেলিম আগামী ৩ তারিখের সম্মেলনকে সফল করতে সকল নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহবান জানান।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com