সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০৮:২৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বানিয়াচঙ্গের হুগলি হাওরের কৃষকের সোনালি স্বপ্ন চোখের জলে ভাসছে গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সাংবাদিকদের মতবিনিময় সভা নবাগত জেলা প্রশাসক ড. জিএম সরফরাজ ॥ দেশ ও জাতির উন্নয়নে প্রধানমন্ত্রীর গতির সাথে আমাদের গতি মিলাতে হবে খোয়াই ব্রীজে টমটমের ধাক্কায় নিচে পড়ে ১ মহিলা নিহত আজমিরীগঞ্জ উপজেলা প্রাণি সম্পদ অফিস প্রায় সময় থাকে তালাবদ্ধ হবিগঞ্জে শপিং মল বন্ধ থাকলেও সরকারি নির্দেশনা মানছে না ছোট ব্যবসায়ীরা শহরে যানজট নিরসন ও জলাবদ্ধতা দূরীকরণে জেলা প্রশাসকের নিকট সৈয়দ মুশফিকের স্মারকলিপি মাধবপুরে ইসলামী শিক্ষার উজ্জ্বল দৃষ্টান্ত জামেয়া দারুল হাবীব মাদ্রাসা বেকিটেকায় পাল্টাপাল্টি সংঘর্ষে ৫ জন আহত তেলিয়াপাড়ায় মুক্তিযোদ্ধা জনতার সমাবেশে এলজিইআরডি মন্ত্রী মির্জা ফখরুল ॥ মুক্তিযুদ্ধের সময় শেখ মুজিব বন্দি হয়ে পাকিস্তানে চলে গিয়েছিলেন শহরে পারিবারিক কলহের জের ॥ শিশুকে পুকুরে নিক্ষেপ

চুনারুঘাটে পুলিশ ছাত্রদল সংঘর্ষ তাঁতীদল সভাপতিসহ আটক ৩

  • আপডেট টাইম সোমবার, ৩০ মে, ২০২২
  • ৩৫১ বা পড়া হয়েছে

চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাটে ছাত্রদল-পুলিশ সংঘর্ষ হয়েছে। কেন্দ্রীয় ছাত্রদলের কর্মসুচীর অংশ হিসাবে মিছিল দেয়ার সময় পুলিশের সাথে ছাত্রদলের সংঘর্ষ হয়। এ সময় উপজেলা তাতীদল সভাপতি মানিক মিয়া (৫৫) সহ ৩জন আটক হয়। (২৯ মে) রবিবার বিকালে উপজেলার পৌর শহরের দক্ষিণ বাসট্যান্ড থেকে উপজেলা ছাত্রদল সেক্রেটারী মারুপ আহমেদ এর নেতৃত্বে একটি মিছিল বের হয়। এ সময় চুনারুঘাট থানার ওসি মোঃ আলী আশরাফ সহ একদল পুলিশ বাধা প্রদান করেন। এক সময় উভয়ের মধ্যে তর্কাতর্কি ও দস্তÍাদস্তি শুরু হয়। এক পর্যায়ে সংঘর্ষ বাধলে ছাত্রদল কর্মীরা ইটপাটকেল নিক্ষেপ করে। এতে এসআই অজিত কুমার তালুকদারসহ ৪ পুলিশ সদস্য আহত হয়। ছাত্রদল সেক্রেটারী মারুপ আহত হয়। এ ঘটনায় চুনারুঘাট বাজার থমথম অবস্থা বিরাজ করছে। বিএনপিও সহযোগী সংঘটনের নেতারা উপজেলার হাজী আলিম উল্যা মাদ্রার পার্শে অবস্থান করছেন এবং পুলিশ মধ্য বাজার অবস্থান করছে। খবর পেয়ে হবিগঞ্জের এডিশনাল এসপি ও মাধবপুর-চুনারুঘাট সার্কেল এএসপি মহসিন আল মুরাদ চুনারুঘাটে অবস্থান করছেন। চুনারুঘাট থানার ওসি আলী আশরাফ বলেন, ছাত্রদল কর্মীরা মারমুখি আচরন করলে পুলিশ বাধা দেয়। এ সময় তারা ইটপাটকেল নিক্ষেপ করলে ৪ পুলিশ আহত হয়।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com