বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৩:৫৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

মাধবপুরে বিআরডিবির প্রণোদনা ঋণ বিতরণ

  • আপডেট টাইম সোমবার, ৩০ মে, ২০২২
  • ৩৬২ বা পড়া হয়েছে

আলমগীর কবির, মাধবপুর থেকে ॥ মাধবপুরে করোনায় ক্ষতিগ্রস্থ পল্লী উদ্যোক্তাদের মাঝে রবিবার সকালে প্রণোদনার ঋণ বিতরণ করেছে বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি)। এ উপলক্ষে মাধবপুর বিআরডিবি মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে ১০ জন পল্লী উদ্যোক্তাদের মধ্যে ৯ লাখ ৫০ হাজার টাকা প্রণোদনার ঋণ দেয়া হয়। মাধবপুর উপজেলা নির্বাহী অফিসার শেখ মঈনুল ইসলাম মঈন সভাপতিত্বে ঋণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, মাধবপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান সৈয়দ মোঃ শাহজাহান। এ সময় বিশেষ অতিথি উপস্থিত ছিলেন, হবিগঞ্জ বিআরডিবির উপপরিচালক মোহাম্মদ হুমায়ুন কবির, উপজেলা কৃষি কর্মকর্তা হাসান আল মামুন, পানি সম্পদ কর্মকর্তা আব্দুর সাত্তার বেগ, উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতি লিমিটেডের সভাপতি মোঃ হুমায়ুন কবির, উপজেলা বিআরডিবি কর্মকর্তা মো.ফয়সাল চৌধুরী, প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক আলমগীর কবির প্রমুখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com