বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৮:২০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

শহরতলীর সুলতান মাহমুদপুরে শালিস বৈঠকে দু’পক্ষের সংঘর্ষে আহত ১২

  • আপডেট টাইম বুধবার, ২৫ মে, ২০২২
  • ৩৪৮ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরতলীর সুলতান মাহমুদপুরে শালিশ বৈঠকে দু’পক্ষের সংঘর্ষে অন্তত ১২ জন আহত হয়েছে। গুরুতর আহত অবস্থায় তাদেরকে উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপতালে ভর্তি ও চিকিৎসা দেয়া হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে এ সংঘর্ষের ঘটনা ঘটে। জানা যায়, ওই গ্রামের সাইফুল ইসলামের সাথে জায়গা সংক্রান্ত পুর্ব বিরোধ চলে আসছিল পার্শ্ববর্তী রুবেল, তুহিন ও ছালাম মিয়াসহ তাদের লোকজনের। এরই প্রেক্ষিতে গতকাল এক সালিশ বৈঠকের আয়োজন করা হয়। সালিশ বৈঠক চলাকালে হঠাৎ করে রুবেলের লোকজন প্রতিপক্ষের উপর আক্রমন চালায়। এ সময় শালিশকারীসহ অন্তত ১২ জন আহত হয়। গুরুতর আহত অবস্থায় বিশিষ্ট মুরুব্বি আঃ ওয়াহাব বাবুল, সাইফুল ইসলাম, তাজিকুল ইসলাম, তালাত মাহমুদ সানিকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। খবর পেয়ে কোর্ট স্টেশন পুলিশ ফাড়ির একদল পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com