বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৯:৩৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

আজমিরীগঞ্জে ভেজাল নারিকেল তেল বিক্রি ॥ ১০ হাজার টাকা জরিমানা

  • আপডেট টাইম বুধবার, ২৫ মে, ২০২২
  • ৩৩৪ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ আজমিরীগঞ্জ বাজারে নারিকেল তেলের বোতলে উৎপাদন ও মেয়াদের সিল না থাকায় ঝন্টু রায় নামের এক ব্যবসায়ীকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। মঙ্গলবার (২৪ মে) বিকেলে এ অভিযান চালানো হয়। উপজেলা সহকারী কমিশনার ভূমি ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শফিকুল ইসলাম ভোক্তা অধিকার আইনে উক্ত ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন। ঝন্টু রায়কে জরিমানার পাশাপাশি উক্ত নারিকেল তেলের বোতলগুলি (বুধবার) এর মধ্যে সংশ্লিষ্ট কোম্পানীকে ফেরত দিয়ে উপজেলা প্রশাসন বরাবর প্রতিবেদন দিতে আদেশ দেয়া হয়েছে।
আজমিরীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার ভূমি ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শফিকুল ইসলাম জানান, ভোক্তা অধিকার নিশ্চিতে আজমিরীগঞ্জ উপজেলা প্রশাসনের নিয়মিত অভিযান অব্যহত থাকবে। থানার এস, আই জয়ন্ত তালুকদার অভিযানে সার্বিক নিরাপত্তা নিশ্চিত করেন।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com