বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৭:২৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

নবীগঞ্জ সহকারী কমিশনার ভূমি সপ্তাহে সিলেট বিভাগের সেরা অফিসার নির্বাচিত

  • আপডেট টাইম মঙ্গলবার, ২৪ মে, ২০২২
  • ৪১৮ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ ভূমি সপ্তাহ উপলক্ষে ভূমি মন্ত্রণালয়ের পক্ষ থেকে ওসমানী মিলনায়তনে সম্মাননা ক্রেষ্ট ও সার্টিফিকেট গ্রহণ করেছেন নবীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) উত্তম কুমার দাশ। জাতীয় ভূমি সেবা সপ্তাহ ২০২২ উপলক্ষে বুধবার ওসমানী স্মৃতি মিলনায়তনে ভূমি মন্ত্রণালয়ের পিএএ সচিব মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে এক বর্ণাঢ্য আয়োজনের মাধ্যমে দেশসেরা ৮ জন এসিল্যান্ডকে সম্মাননা প্রদান করা হয়। এর মধ্য সিলেট বিভাগের সেরা সহকারী কমিশনার (ভূমি) হিসেবে নবীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) উত্তম কুমার দাশকে ক্রেস্ট এবং সার্টিফিকেট প্রদান করেন অনুষ্টানের প্রধান অতিথি ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ভূমি মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মকবুল হোসেন এমপি। অনুষ্টানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটি ভিডিও বার্তা প্রদর্শন করা হয়। নবীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) উত্তম কুমার দাশ তার এ অর্জন ও সম্মাননা যাদের কল্যানে সুনিশ্চিত করা হয়েছে জানিয়ে সিলেট বিভাগের বিভাগীয় কমিশনার, অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব), হবিগঞ্জ জেলা প্রশাসক ইশরাত জাহান, অতিরিক্ত জেলা প্রশাসক মিন্টু চৌধুরী, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) বিজেন ব্যানার্জীসহ সকল এডিসি এবং নবীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার শেখ মহি উদ্দিনসহ তাহার টিম সকলের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। বিশেষ করে এ অর্জনে তিনি ভূমি মন্ত্রণালয়ের সচিব, জেলা প্রশাসক ইশরাত জাহান এর প্রতি সন্তোষ প্রকাশ করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com