মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১২:২৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
লস্করপুর এলাকায় আবারো খোয়াই নদীর বাঁধে ভাঙ্গন খোয়াই নদীর ভাঙ্গা বাঁধ পরিদর্শন করেছেন হুইপ ॥ বিএনপির রাজনীতি করে জনগণের জন্য-জি কে গউছ শায়েস্তাগঞ্জে পুকুরে শুঁটকি ব্যবসায়ীর ভাসমান লাশ উদ্ধার হবিগঞ্জে পুলিশ কর্মকর্তা ও আনসার কমান্ডার পরিচয়ে এক যুবকের প্রতারণা পুলিশ সুপার বরাবরে অভিযোগ নবীগঞ্জে আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত মাধবপুরে আউশে ফলন ভালো দামে সর্বনাশ ॥ ধান চাষে মুখ ফিরাচ্ছেন কৃষক সততা-স্বচ্ছতার সাথে মানুষের কাজ করে যাচ্ছি-সৈয়দ ফয়সল এমপি বাহুবলে চাঁদা আদায়কে কেন্দ্র করে সড়ক অবরোধ ॥ যান চলাচল বন্ধ হবিগঞ্জ পৌরসভার কার্যক্রম পরিদর্শন করেছেন স্থানীয় সরকার সিলেট বিভাগের পরিচালক আশরাফুর রহমান উজ্জ্বলপুর বিদ্যালয়ে শ্রেণিকক্ষ সংকট দুই কক্ষে ৫৭ শিক্ষার্থীর পাঠদান কার্যক্রম

হবিগঞ্জে ৩শ লিটার সোয়াবিন তেল জব্দ ॥ দুই ব্যবসায়ীকে জরিমানা

  • আপডেট টাইম সোমবার, ২৩ মে, ২০২২
  • ৩৪০ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ সারাদেশে ভোজ্য তেল নিয়ে যখন সংকট তখন এক শ্রেণির ব্যবসায়ীরা সিন্ডিকেট করে মজুদ করে চড়াও দামে কৌশলে বিক্রি করছে। এর মধ্যে হবিগঞ্জ শহরের নামিদামী বেশ কয়েকজন ব্যবসায়ীও জড়িত রয়েছেন। বারবার সরকারের নির্দেশনা অমান্য করে রাতের আঁধারে তারা গোপনে এসব তেল পাচার করছে। গতকাল রবিবার বিকাল ৩টার দিকে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জেলা সহকারি পরিচালক দেবানন্দ সিনহার নেতৃত্বে শহরের চৌধুরী বাজারে সাড়াশি অভিযান চালানো হয়। অভিযান টের পেয়ে বড় বড় ব্যবসায়ীরা দোকান বন্ধ করে সটকে পড়ে। তবে মের্সাস জিলানী স্টোরকে ১২ হাজার টাকা ও আনজুম স্টোরকে ১২ হাজার টাকা জরিমানা করা হয়। তাদের বিরুদ্ধে অভিযোগ হলো পুরাতন দামের প্যাকেটজাত তেল ড্রামে ভরে খোলা তেল হিসেবে বেশি দামে বিক্রি করছে। এ সময় ৩শ লিটার পুরাতন তেল জব্দ করে ন্যায্য মূল্যে বিক্রির ব্যবস্থা করা হয়। ভ্রাম্যমান আদালত সহযোগিতা করে সদর থানার একদল পুলিশ। তিনি জানান, অভিযান চলবে।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com