মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ০৮:৪২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::

টমটম চার্জ দিতে গিয়ে গোবিন্দপুরে যুবক নিহত

  • আপডেট টাইম রবিবার, ২২ মে, ২০২২
  • ২৮৫ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের বিভিন্ন এলাকায় ব্যাঙের ছাতার মতো গড়ে উঠেছে অবৈধ টমটম গ্যারেজ। আর এসব গ্যারেজে হাই ভোল্টেজ থাকায় চার্জ দিতে গিয়ে অনেক চালকরা মৃত্যুবরণ করেছে। এরপরও টমটম মালিকদের লাগাম টানা যাচ্ছে না। গত ১৫ দিনে কিশোরসহ বেশ কয়েকজন মারা গেছেন। অনুসন্ধানে জানা যায়, হবিগঞ্জ শহরের মোহনপুর, ২নং পুল, বহুলা, পোদ্দার বাড়ি, মাছুলিয়া, শ্মশানঘাট, চৌধুরী বাজার, কামড়াপুর, খোয়াই মুখ, রামপুরসহ বিভিন্ন এলাকায় অর্ধশতাধিক টমটম গ্যারেজ রয়েছে। এর মধ্যে অনেক গুলোর লাইন হচ্ছে অবৈধ। গতকাল শনিবার সন্ধ্যায় গোবিন্দপুর গ্রামের একটি গ্যারেজে টমটম চার্জ দিতে গিয়ে সাগর আহমেদ (২০) নামের এক চালক নিহত হয়েছে। সে ওই গ্রামের মৃত সফিক মিয়ার পুত্র। তাৎক্ষণিক তাকে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। সদর থানা পুলিশ লাশের সুরতহাল তৈরি করে মর্গে প্রেরণ করে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com