বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৬:৫৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

হবিগঞ্জে স্বপ্ন জেনারেল হসপিটাল এন্ড ডায়াগনষ্টিক সেন্টার থেকে টেকনোশিয়ানের লাশ উদ্ধার

  • আপডেট টাইম শনিবার, ২১ মে, ২০২২
  • ৩৭৯ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর উপজেলার রাজিউড়া ইউনিয়নের তেলিখাল স্বপ্ন জেনারেল হসপিটাল এন্ড ডায়াগনষ্টিক সেন্টার থেকে আলাউদ্দিন মিয়া নামের এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। তার মৃত্যু নিয়ে রহস্য তৈরি হয়েছে। কেউ বলছে প্রেম সংঘটিত ঘটনা নিয়ে এরকম হতে পারে। আবার কেউ বলছে আত্মহত্যা করেছে। তবে পুলিশ বলছে, ময়নাতদন্ত রিপোর্ট ছাড়া কিছু বলা যাচ্ছে না। গতকাল শুক্রবার দুপুরে সকাল ১০টার দিকে সদর থানার এসআই পলাশ চন্দ্র দেব ঘটনাস্থলে গিয়ে লাশের সুরতহাল তৈরি করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে প্রেরণ করেন। মৃত আলাউদ্দিন কুমিল্লা জেলার দেবিদ্বার থানার রাজা মেহার গ্রামের মৃত বোরহান উদ্দিনের পুত্র। তিনি কয়েকমাস যাবত তেলিখাল স্বপ্ন জেনারেল হসপিটাল এন্ড ডায়াগনষ্টিক সেন্টারে ল্যাব টেকনিশিয়ান হিসেবে কর্মরত ছিলেন। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, আলা উদ্দিন সবসময় স্মার্ট হিসেবে চলাফেরা করতো। গতকাল শুক্রবার সকালে ওই হসপিটালের ঝাড়-দার মিনা বেগম সাটার খোলে দেখেন তার দেহ ঝুলছে। চিৎকার দিলে লোকজন এসে থানায় খবর দেন। তবে তেলিখাল স্বপ্ন জেনারেল হসপিটাল এন্ড ডায়াগনষ্টিক সেন্টারের পক্ষ থেকে কোনো বক্তব্য পাওয়া না যাওয়ায় বিষয়টি নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com