বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১০:৩৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

বানিয়াচং ৪নং দক্ষিণ-পশ্চিম ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে ৫ জনের মনোনয়ন দাখিল

  • আপডেট টাইম বুধবার, ১৮ মে, ২০২২
  • ৩৫০ বা পড়া হয়েছে

মখলিছ মিয়া, বানিয়াচং থেকে ॥ আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে বানিয়াচং উপজেলার ৪নং দক্ষিণ পশ্চিম ইউনিয়ন পরিষদ নির্বাচনে মনোনয়ন দাখিলের শেষ দিনে চেয়ারম্যান পদে ৫জন প্রার্থী মনোনয়ন পত্র দাখিল করেছেন। তন্মধ্যে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী হলেন উপজেলা যুবলীগের সভাপতি ও বর্তমান চেয়ারম্যান মোঃ রেখাছ মিয়া, স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন পত্র দাখিল করেছেন মোঃ আনোয়ার হোসেন, মোঃ মোয়াজ্জেম হুসেন, মোহাম্মদ ইত্তেহাদ হোসেইন মুবিন ও মোহাম্মদ মোকাম্মিল হোসাইন। এছাড়া সংরক্ষিত আসনে মনোনয়ন পত্র দাখিল করেছেন ১৪ জন এবং সাধারণ সদস্য পদে মনোনয়ন পত্র দাখিল করেছেন ৪৮ জন প্রার্থী। উল্লেখ্য, আগামী ১৯ মে প্রার্থীদের মনোনয়ন যাচাই বাছাই করা হবে, প্রার্থীতা প্রত্যাহারের শেষ সময় ২৬ মে, প্রতীক বরাদ্দ ২৭ মে, ভোট গ্রহন অনুষ্ঠিত হবে ১৫ জুন । অত্র ইউনিয়নের মোট ভোটার সংখ্যা ১৯ হাজার ৫শ ১১ জন,তন্মধ্যে পুরুষ ভোটার ৯ হাজার ৬শ ৭১ এবং মহিলা ভোটার ৯ হাজার ৮শ ৪০ জন। নির্বাচন অনুষ্ঠিত হবে ইভিএম পদ্ধতিতে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com