বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ০৮:২২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
আজমিরীগঞ্জে নিখোঁজের দুদিন পর নদী থেকে হাত-পা বাঁধা শিশুর লাশ উদ্ধার হবিগঞ্জ জেলা পরিষদের প্রশাসক আহমেদ আলী মুকিবের দায়িত্ব গ্রহণ হবিগঞ্জেও হাম রোগের প্রাদুর্ভাব হাসপাতালে ভর্তি ৩ জন রোগী নবীগঞ্জে বজ্রপাতে আহত ৩ ॥ নিহত ১ মাধবপুর ঐতিহাসিক তেলিয়াপাড়া দিবসে মহাসমাবেশের আয়োজন আসবেন বিএনপি মহাসচিব হবিগঞ্জ জেলা আইনজীবী সমিতির নির্বাচনে সভাপতি পদে ৫, সেক্রেটারী পদে লড়বেন ৮ জন প্রার্থী নবীগঞ্জ-ইনাতগঞ্জ সড়কে গর্তে ট্রাক আটকে যান চলাচলে বিঘ্ন হবিগঞ্জ আইসিটি পার্কের নামে অবৈধভাবে বালু ও মাটি উত্তোলন ৪ জনের বিরুদ্ধে মামলা দায়ের হবিগঞ্জে কিশোর গ্যাং এর ৪ সদস্য আটক হবিগঞ্জে চোরের উপদ্রব বাড়ছে আটক ৩ জনকে কারাগারে প্রেরণ

মাধবপুরের চৌমুহনী ইউনিয়নে উন্মুক্ত বাজেট সভা অনুষ্ঠিত

  • আপডেট টাইম মঙ্গলবার, ১৭ মে, ২০২২
  • ২৯৬ বা পড়া হয়েছে

আবুল হোসেন সবুজ, মাধবপুর থেকে ॥ মাধবপুর উপজেলার চৌমুহনী ইউনিয়ন পরিষদের ২০২২-২৩ অর্থবছরের উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়েছে। সোমবার (১৬ মে) সকালে ৩ কোটি ৫১ লাখ ২৭ হাজার ৯শ ৮০ টাকা বাজেট ঘোষণা করেন চেয়ারম্যান মাহবুবুর রহমান সোহাগ। বাজেট ঘোষনা অনুষ্ঠান পরিচালনা করেন ইউনিয়ন সচিব শাহজাহান মিয়া। বাজেট সভায় উপস্থিত থেকে বক্তব্য রাখেন সাবেক চেয়ারম্যান আতাউর রহমান চৌধুরী সেলিম, অধ্যক্ষ মোহন মিয়া, সমাজসেবক আঃ আলীম মীর বাদল এনামুল হক শাহরাজ, ডাঃ মুহাম্মদ আলী, ফজলুর রহমান, ফিরোজ উদ্দিন আহম্মেদ, ফরিদুর রহমান, ছায়েদুর রহমান, সালাহ উদ্দিন ভূইয়া, মীর্জা ইকরাম, জাহাঙ্গীর আলম অবসরপ্রাপ্ত শিক্ষক ইদ্রিছ আলী খান, প্রধান শিক্ষক ফজলুল করিম এরশাদ, ইস্কান্দার মীর্জা ফারুক, বাজার ব্যবসায়ী কমিটির সভাপতি ডাঃ লাল মিয়া, সাধারণ সম্পাদক মাইনুল ইসলাম জুয়েল, খুর্শেদ আলী, চাঁদ সুলতানা চৌধুরী শাবানা। এছাড়াও ইউপি সদস্য, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সাংবাদিক, এনজিও কর্মী, শিক্ষক সহ বিভিন্ন শ্রেণি পেশার লোকজন উপস্থিত ছিলেন।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com