বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৬:২১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

বানিয়াচং থানা পুলিশের অভিযান বিভিন্ন মামলার ৭ আসামি গ্রেপ্তার

  • আপডেট টাইম সোমবার, ১৬ মে, ২০২২
  • ৩৭১ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বানিয়াচংয়ে থানা পুলিশের অভিযানে বিভিন্ন মামলার পলাতক আসামী ও সাজাপ্রাপ্ত আসামীসহ ৭ আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গত (১৪ মে) শনিবার গভীর রাতে বানিয়াচং থানার রাত্রিকালীন বিশেষ অভিযানে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমরান হোসেনের দিক নির্দেশনায় এসআই অঞ্জন কুমার নাহা, এসআই অমিতাভ দাস তালুকদার, এসআই রাকিব, এসআই মনিরুল ইসলাম, এএসআই খালেক, এসআই মহসিন মিজি এর সংঙ্গীয় ফোর্সের সহায়তায় থানার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে আদমঘানি গ্রামের সাজাপ্রাপ্ত আসামী মৃত জাফর আখঞ্জির পুত্র সনজব আখঞ্জি, ডাকাতি মামলার আসামী উজিরপুর গ্রামের মৃত আলতাব হোসেনের পুত্র মাহবুবুর রহমান কুটি মিয়া (৪০), গ্রেফতারী পরোয়ানাভুক্ত আসামী মৃত কোরফান উল্লার পুত্র লাল মোহাম্মদ (৬০), আঃ সহিদের পুত্র ডালিম মিয়া (৩৬), আমিরখানি গ্রামের আব্দুস সহিদের পুত্র তায়েফ মিয়া (২৫), সৈদ্যারটুলা গ্রামের দাঙ্গা মামলার ঘটনায় জড়িত মৃত সফিকুর রহমান সফিক মিয়ার পুত্র মোঃ মাজহারুল ইসলাম অপু (৩৪), এবং ধর্তব্য অপরাধ নিবারণকল্পে আসামী হোসেনপুর গ্রামের আ. সহিদের পুত্র লাল মিয়া (৩৫) কে গ্রেপ্তার করা হয়। এ ব্যাপারে বানিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমরান হোসেন বলেন, আসামীদেরকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। আদালত তাঁদের কে কারাগারে পাঠিয়েছেন।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com