শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৯:৩৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
খোয়াই নদীর চরহামুয়া ও রাধাপুরে ভাঙ্গন কয়েক গ্রাম প্লাবিত ॥ ব্যাপক ক্ষতি এমপি ফয়সলের প্রচেষ্টায় ১০০ শয্যায় উন্নীত হচ্ছে মাধবপুর স্বাস্থ্য কমপ্লেক্স হবিগঞ্জে দৈনিক “রূপান্তর সময়” এর ডিকারেশন অনুমোদন লাভ নবীগঞ্জের দাউদপুরে সংঘর্ষ অর্ধ শতাধিক আহত হবিগঞ্জ পিডিবি অফিসে বিদ্যুৎস্পৃষ্টে ৪ শ্রমিক আহত ॥ ঢাকায় প্রেরণ হবিগঞ্জ সদরে মাদক-জুয়ার বিরুদ্ধে অভিযান ॥ গ্রেপ্তার ৭ চুনারুঘাটে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অবৈধ দখলদারের কবল থেকে ৯ বছর পর সরকারি রাস্তা উদ্ধার মাধবপুরে সমবায় সমিতির বৃক্ষরোপণ চুনারুঘাটের গাজীপুর ইউনিয়নে স্বাধীনতার পাঁচ দশকে ও খোয়াই নদীতে সেতু নেই মাধবপুরে অবৈধ চায়না দুয়ারী ও কারেন্ট জাল জব্দ ॥ পুড়িয়ে ধ্বংস

২৩০ পিস ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেফতার

  • আপডেট টাইম রবিবার, ১৫ মে, ২০২২
  • ৩০৯ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর উপজেলার বিভিন্ন স্থানে পৃথক অভিযান চালিয়ে ২৩০ পিস ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। গতকাল ১৪ মে শনিবার দুপুরে সহকারী পরিচালক এ কে এম দিদারুল আলমের নেতৃত্বে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হল, বড় বহুলা মোকামবাড়ি গ্রামের হিরা মিয়ার পুত্র মোঃ রায়হান (২২)। তাকে ৮০ পিস ইয়াবাসহ গ্রেফতার করা হয়। অপরদিকে একই এলাকার ইলিয়াস মিয়া (২৪) কে ৩০ পিস ইয়াবাসহ গ্রেফতার করা হয়। তাছাড়া সদর উপজেলার ভাদৈ এলাকা থেকে ১২০ পিস ইয়াবাসহ মঈনুল ইসলাম (২৯) নামের এক ব্যক্তি গ্রেফতার করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। গতকাল ১৪ মে শনিবার সকালে সহকারী পরিচালক এ কে এম দিদারুল আলমের নেতৃত্বে একদল সিপাহী উত্তর পাড়া পশ্চিম ভাদৈ আনন্দপুর (পার্টি) ডাক্তার বাড়ী, বহুলা এলাকায় অভিযান চালিয়ে উল্লেখিত পিস ইয়াবাসহ তাকে গ্রেফতার করা হয়। সে ওই গ্রামের মান্নান মিয়ার পুত্র। তার বিরুদ্ধে একাধিক মাদক মামলা রয়েছে। এ বিষয়ে সহকারী পরিচালক এ কে এম দিদারুল আলম বাদী হয়ে হবিগঞ্জ সদর মডেল থানায় পৃথক মামলা দায়ের করেছেন। তবে সদর থানা থেকে জানানো হয়েছে, রায়হানের বিরুদ্ধে সাজা পরোয়ানা রয়েছে। গ্রেফতার তিনজনকে রাতে সদর থানায় সোপর্দ করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com