শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৮:০১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
খোয়াই নদীর চরহামুয়া ও রাধাপুরে ভাঙ্গন কয়েক গ্রাম প্লাবিত ॥ ব্যাপক ক্ষতি এমপি ফয়সলের প্রচেষ্টায় ১০০ শয্যায় উন্নীত হচ্ছে মাধবপুর স্বাস্থ্য কমপ্লেক্স হবিগঞ্জে দৈনিক “রূপান্তর সময়” এর ডিকারেশন অনুমোদন লাভ নবীগঞ্জের দাউদপুরে সংঘর্ষ অর্ধ শতাধিক আহত হবিগঞ্জ পিডিবি অফিসে বিদ্যুৎস্পৃষ্টে ৪ শ্রমিক আহত ॥ ঢাকায় প্রেরণ হবিগঞ্জ সদরে মাদক-জুয়ার বিরুদ্ধে অভিযান ॥ গ্রেপ্তার ৭ চুনারুঘাটে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অবৈধ দখলদারের কবল থেকে ৯ বছর পর সরকারি রাস্তা উদ্ধার মাধবপুরে সমবায় সমিতির বৃক্ষরোপণ চুনারুঘাটের গাজীপুর ইউনিয়নে স্বাধীনতার পাঁচ দশকে ও খোয়াই নদীতে সেতু নেই মাধবপুরে অবৈধ চায়না দুয়ারী ও কারেন্ট জাল জব্দ ॥ পুড়িয়ে ধ্বংস

বানিয়াচং থানার এসআই শামছুল ইসলাম হবিগঞ্জ জেলার শ্রেষ্ট্র এসআই নির্বাচিত

  • আপডেট টাইম মঙ্গলবার, ১০ মে, ২০২২
  • ৬৯৬ বা পড়া হয়েছে

মখলিছ মিয়া, বানিয়াচং থেকে ॥ বানিয়াচং থানার এসআই মোঃ শামছুল ইসলাম ৩য় বারের মত হবিগঞ্জ জেলার শ্রেষ্ট্র এসআই নির্বাচিত হয়েছেন। গতকাল ৯ মে সোমবার হবিগঞ্জ জেলা পুলিশের মাস্টার প্যারেড ও মাসিক কল্যাণ সভায় এ পুরস্কার প্রদান করা হয়। পুলিশ লাইন্স প্যারেড গ্রাউন্ডে হবিগঞ্জ জেলার বিভিন্ন ইউনিট ইনচার্জ, অফিসার ও ফোর্সদের অংশ গ্রহণে মাষ্টার প্যারেড অনুষ্ঠিত হয়। পুলিশ সুপার এস এম মুরাদ আলি সুসজ্জিত অভিবাদনের মধ্য দিয়ে মঞ্চ থেকে সালামী গ্রহণ করেন এবং প্যারেড পরিদর্শন করেন। এ সময় পুলিশ সুপার প্যারেডে অংশগ্রহণকারী অফিসার ফোর্সদের শারীরিক ফিটনেস ও টার্ন আউট এর উপর ভিত্তি করে জিএস (গুড সার্ভিস) মার্ক প্রদান করেন। পুলিশ সুপার প্যারেড পরিদর্শন শেষে সন্তুষ্টি প্রকাশ করে এবং জেলা পুলিশের সকল সদস্যের উদ্দেশ্যে বিভিন্ন ধরণের দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। পরবর্তীতে তিনি সকাল ৯টায় হবিগঞ্জ জেলা পুলিশ লাইন্সের ড্রিল শেডে মাসিক কল্যাণ সভায় অংশ গ্রহণ করেন। এ সময় তিনি অত্র জেলার সকল অফিসার ও ফোর্সের সার্বিক কল্যাণ নিশ্চিতকরণ ও তাদের বিভিন্ন সুবিধা, অসুবিধার কথা শুনেন। সভা শেষে জেলার অফিসার ও ফোর্সদের বিভিন্ন কৃতিত্বপূর্ণ কাজের জন্য পুরস্কার প্রদান করা হয়। ৩য় বারের মত বানিয়াচং থানার সেকেন্ড অফিসার এসআই (নিরস্ত্র) মোঃ শামছুল ইসলাম হবিগঞ্জ জেলার মধ্যে শ্রেষ্ট এসআই হিসেবে নির্বাচিত হয়েছেন। পুরস্কার হিসেবে পুলিশ সুপার অফিসার ও ফোর্সের হাতে ক্রেস্ট ও ধন্যবাদপত্র তুলে দেন। উক্ত মাস্টার প্যারেড ও মাসিক কল্যাণ সভায় আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মাহফুজা আক্তার শিমুল, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) মাহমুদুল হাসান ও প্যারেড কমান্ডার হিসেবে উপস্থিত ছিলেন সহকারী পুলিশ সুপার (বাহুবল সার্কেল) আবুল খয়ের, আরআই, আরওআই সহ অত্র জেলার সকল অফিসার ইনচার্জগণ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com