বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০১:৫৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

বাহুবলে বিদ্যুতের নামে লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছে প্রতারক চক্র

  • আপডেট টাইম মঙ্গলবার, ১৫ জুলাই, ২০১৪
  • ১০৬৬ বা পড়া হয়েছে

বাহুবল প্রতিনিধি ॥ বাহুবলে বিদ্যুত সংযোগ পাইয়ে দেয়ার নামে লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছে একটি সংঘবদ্ধ প্রতারক চক্র। এ ব্যাপারে প্রতিকার চেয়ে ভুক্তভোগী গ্রামবাসী উপজেলা নির্বাহী অফিসার বরাবরে অভিযোগ করেছে।
অভিযোগে জানা যায়, সম্প্রতি হবিগঞ্জ পল্লী বিদ্যুত সমিতি বাহুবল উপজেলার বিভিন্ন গ্রাম-গঞ্জে বিদ্যুত লাইন সম্প্রসারণ কাজ চালিয়ে যাচ্ছে। এতে অনেক বঞ্চিত গ্রামবাসী বিদ্যুত সুবিধার আওতায় আসছে। এ সুযোগে বিভিন্ন গ্রামে গড়ে উঠেছে এক বা একাধিক প্রতারক চক্র। এ চক্রটি নিরীহ গ্রামবাসীকে বিদ্যুত সংযোগ পাইয়ে দেয়ার প্রলোভন দেখিয়ে ৫ হাজার থেকে ৫০ হাজার টাকা পর্যন্ত হাতিয়ে নিচ্ছে। গতকাল সোমবার উপজেলার হরিতলা গ্রামবাসীর পক্ষে উপজেলা নির্বাহী অফিসার বরাবরে প্রতারক চক্রের বিরুদ্ধে লাখ লাখ টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগে বলা হয় উপজেলার স্বস্তিপুর গ্রামের ইলেক্ট্রিশিয়ান জামাল মিয়া, হরিতলা গ্রামের মৃত চিনি মিয়ার পুত্র এখলাছ মিয়া, আব্দুল হাইর পুত্র ফজল মিয়া ও জনৈক এখলাছ মিয়া স্থানীয় হরিতলা গ্রামে সরলমনা লোকদের বিদ্যুত সংযোগ পাইয়ে দেয়া কিংবা বিদ্যুত সংযোগ প্রাপ্যদের তালিকা থেকে নাম বাদ দিয়ে দেয়ার ভয় দেখিয়ে ৫ হাজার থেকে ৩০ হাজার করে টাকা আদায় করেছে। এ টাকা পরিশোধ করতে অনেককে জমিজমা, গরু-ছাগল ও সোনা-দানা বিক্রি করেছেন বলে জানা যায়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com