বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৬:৫৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

মাধবপুর পৌর বিএনপির কমিটি গঠন ॥ আজিজ সভাপতি, আলাউদ্দিন সাধারন সম্পাদক, ফিরোজ সাংগঠনিক সম্পাদক

  • আপডেট টাইম রবিবার, ৮ মে, ২০২২
  • ৪০৭ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ আব্দুল আজিজ সভাপতি, গোলাপ খাঁন সিনিয়র সহ-সভাপতি, আলাউদ্দিন আল রনিকে সাধারণ সম্পাদক, লুৎফুর রহমান খাঁনকে যুগ্ম সাধারণ সম্পাদক ও হাজী ফিরোজ মিয়াকে সাংগঠনিক সম্পাদক করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মাধবপুর পৌর শাখার কমিটি গঠন করা হয়েছে। গতকাল শনিবার দুপুরে পৌর বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন শেষে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান প্রফেসর ডাঃ এ.জেড. এম জাহিদ হোসেন প্রধান অতিথি ৫ জনের নাম ঘোষণা করেন। পৌর বিএনপির আহবায়ক আবুল বাশারের সভাপতিত্বে সিনিয়র যুগ্ম আহবায়ক আলাউদ্দিন আল রনি সঞ্চালনায় সম্মেলন উদ্বোধন করেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ডাঃ সাখাওয়াত হাসান জীবন। প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) কেন্দ্রীয় কমিটির সমবায় বিষয়ক সম্পাদক ও জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক আলহাজ¦ জি.কে গউছ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) কেন্দ্রীয় কমিটির সহ সাংগঠিক সম্পাদক মোঃ কলিমউদ্দিন মিলন, জেলা বিএনপির নেতা মাধবপুর উপজেলা চেয়ারম্যান আলহাজ¦ সৈয়দ মোঃ শাহজাহান, মেয়র হাবিবুর রহমান মানিক, জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ইসলাম তরফদার তনু, ডাঃ আহমেদুর রহমান আব্দাল, এড. কামাল উদ্দিন সেলিম, আব্বাস উদ্দিন, উপজেলা বিএনপির সভাপতি সামসুল ইসলাম কামাল, সাধারণ সম্পাদক হামিদুর রহমান হামদু, সহ-সভাপহি হাজী অলিউল্লাহ, সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান সোহাগ। অনুষ্ঠানে কোরআন তেলোয়াত করেন পৌর বিএনপির সদস্য ফারুক রানা।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com