বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০২:১১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

নবীগঞ্জে পুলিশের অভিযানে মাদক কারবারিসহ গ্রেপ্তার ৩

  • আপডেট টাইম রবিবার, ৮ মে, ২০২২
  • ৩১১ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ থানা পুলিশের অভিযানে মাদক কারবারিসহ ৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ। গত শুক্রবার রাত ১১ টায় নবীগঞ্জ-বানিয়াচং রোডে সাদেক ভিপার্টমেন্টাল স্টোর থেকে কামিরাই গ্রামের মৃত মোজাফফর মিয়ার পুত্র তোফাজ্জল হোসেন (৪৫), নাদামপুর গ্রামের মৃত মোবারক মিয়ার পুত্র হাসান মিয়া (৩৫) কে গ্রেফতার করা হয়। গ্রেফতারের সময় তাদের কাছ থেকে ৩০ লিটার দেশীয় তৈরী চোরাই মদ এবং তাদের ব্যবহৃত একটি সিএনজি অটোরিকশা উদ্ধার পূর্বক জব্দ করা হয়। তাদের বিরুদ্ধে নবীগঞ্জ থানার মামলা নং (১১) তারিখ (৭/০৫/২২ইং) ধারা-২০১৮ সনের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩৬ (১) টেবিল ২৪ (খ) ধারায় মামলা রুজু করে নবীগঞ্জ থানা পুলিশ।
জিআর-১১০/২০ মামলার ওয়ারেন্টভূক্ত পলাতক আসামি ভানুদেব গ্রামের মৃত মহিবুর রহমানের পুত্র হাবিব মিয়াকে তার বাড়ি থেকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামীদের হবিগঞ্জ বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়। গ্রেফতারের বিষয় নিশ্চিত করেন নবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ ডালিম আহমেদ।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com