মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০২:০৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে বোয়ালিয়া খালের উপর ঝুঁকিপূর্ণ সেতু ॥ আতঙ্কে এলাকাবাসী নবীগঞ্জে অধ্যক্ষ হুমায়ুনকে শোকজ টিউশন ফি নিয়ে টালবাহানা, সরকারি নির্দেশনা অমান্যসহ বিস্তর অভিযোগ হবিগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্য বীর মুক্তিযোদ্ধা রোটারিয়ান ইঞ্জিনিয়ার ফনি ভুষন দাশ আর নেই নবীগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ড্রেজার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে বসতঘর থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার হবিগঞ্জে অনুষ্ঠিত হলো “গানে গানে জুলাই” শীর্ষক সংগীতানুষ্ঠান বাহুবলে মাছের খামারে মুরগির বিষ্ঠা ব্যবহার ॥ ৩০ হাজার টাকা জরিমানা হবিগঞ্জ জেলা ছাত্রদল নেতা রিংগনকে হুমকিদাতা মানসিকভাবে অসুস্থ-পুলিশ র‌্যাবের অভিযানে অপহরণ মামলার আসামি গ্রেপ্তার ॥ স্কুলছাত্রী উদ্ধার

শায়েস্তাগঞ্জে নারীকে মারপিট ও লুটের ঘটনায় মেম্বার ফজলুল হক কারাগারে

  • আপডেট টাইম শনিবার, ৩০ এপ্রিল, ২০২২
  • ২৭২ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ শায়েস্তাগঞ্জে রিমা আক্তার নামে এক নারীকে মারপিট করে সর্বস্ব লুট করে নেয়ার অভিযোগে লস্করপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ডের সাবেক মেম্বার ফজলুল হক (৩৫) কে কারাগারে প্রেরণ করেছেন আদালত। গত বৃহস্পতিবার দুপুরে ওই মেম্বার হাজির হয়ে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আমল-৮ আদালতের বিচারকের কাছে জামিন আবেদন করলে আদালত তাকে কারাগারে প্রেরণ করেন। সে চরহামুয়া গ্রামের মৃত আব্দুস সহিদের পুত্র। জানা যায়, একই গ্রামের বাসিন্দা ও বর্তমানে শায়েস্তাগঞ্জ উদয়ন আবাসিক এলাকার বাসিন্দা সুজন মিয়ার স্ত্রী রিমা আক্তারকে গত বছরের ১৮ ডিসেম্বর রাতে ফজলুল হকসহ কয়েকজন লোক মারপিট করে তার টাকা পয়সাসহ সর্বস্ব লুটে নেয়। এ ঘটনায় রিমা আক্তার আদালতে মামলা করে। পরে পুলিশের তাড়া খেয়ে ফজলুল হক আদালতে আত্মসমপর্ণ করে। এ ছাড়া ফজলুল হকের বিরুদ্ধে আরও বিভিন্ন একাধিক মামলা রয়েছে। বাদি আরও অভিযোগ করেন সে বিভিন্ন লোককে মামলা দিয়ে হয়রানি করে টাকা পয়সা হাতিয়ে নেয়। তাছাড়া সে বিভিন্ন সরকারি জায়গা থেকে অবৈধভাবে মাটি কেটে বিভিন্ন স্থানে বিক্রি করে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com