বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১১:২৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

লন্ডনে চুনারুঘাট এসোসিয়েশন ইউকের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

  • আপডেট টাইম বুধবার, ২৭ এপ্রিল, ২০২২
  • ৩৯৭ বা পড়া হয়েছে

লন্ডন প্রতিনিধি ॥ চুনারুঘাট এসোসিয়েশন ইউকের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল ২৫ এপ্রিল সোমবার লন্ডনের কেমডেন এ বেঙ্গলী ওয়ার্কার্স এসোসিয়েশন সুরমা সেন্টার হলে এই ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মোঃ গাজীউর রহমান গাজী। সাধারণ সম্পাদক জালাল আহমেদ এর পরিচালনায় বক্তব্য রাখেন, যুক্তরাজ্য আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল আহাদ চৌধুরী, সুরমার চেয়ারম্যান ছালিক মিয়া, নর্থ লন্ডন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আহমেদ হাসান, বঙ্গবন্ধু স্মৃতি সংসদের সভাপতি মোহাম্মদ তালুকদার, সংগঠনের সহ-সভাপতি গিয়াস উদ্দিন, লেবার পার্টির কেমডেন কাউন্সিলর কেন্ডিডেট এডমাউন্ড ফ্রন্ডিগাউন ও শাহ মিয়া, সিভিল সার্ভেন্ট তাহির আলী, বৃন্দাবন কলেজ এলামনাই এসোসিয়েশন ইউকের সভাপতি এ রহমান অলি, এনকে ট্রাষ্টের চেয়ারম্যান অলিউর রহমান শাহিন প্রমুখ। বক্তারা পবিত্র রমজানের গুরুত্ব ও তাৎপর্য এবং সংগঠনের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন। এছাড়াও আরো উপস্থিত ছিলেন, সুরমার ভাইস চেয়ারম্যান হাজী মোঃ সেলিম, মুক্তিযোদ্ধা আমির হুসেন খাঁন, বিশিষ্ট ব্যবসায়ী মোঃ আব্দুর রশীদ, সংগঠনের সহ-সভাপতি আবুল খায়ের, ট্রেজারার মাসুক আহমেদ, সুরমার ডাইরেক্টর জামাল আহমেদ, ব্যারিস্টার সুভ, সহ-সভাপতি আব্দুস সালাম, হবিগঞ্জ ইয়ুথ এসোসিয়েশন ইউকের সভাপতি চৌধুরী নিয়াজ মাহমুদ লিংকন, মারুফ চৌধুরী, বিশিষ্ট ব্যবসায়ী মোঃ শিলফু, আহমেদ ইকবাল সাদেক, বার যুব সংঘ ইউকের সাধারণ সম্পাদক কামাল চৌধুরী, বৃন্দাবন এক্স স্টোডেন্ট এসোসিয়েশন ইউকের সভাপতি আলী নেয়াজ মিন্টু, একাউন্টেন্ট ইমরুল হুসাইন, মোঃ মনিরুজ্জামান খিরাজ, হবিগঞ্জ ইয়ুথ এসোসিয়েশন ইউকের সহ-সভাপতি আলাল মহসীন, শাহ নেয়াজ সৈয়দ, যুক্তরাজ্য যুবলীগ নেতা মোঃ সাইফুল ইসলাম হেলাল, বাংলাদেশ হাই কমিশন প্রটোকল স্টাফ জান্নাতুল ফেরদৌস ফরিদ, আব্দুল মালিক, মো: ছানু মিয়া, মো: শাহ নুর, মো: দুরুদ, শাহীন বেগ, মো: সোলাইমান, আলম মিয়া, মো: হামজা, সংগঠনের প্রচার সম্পাদক আফজাল খাঁন, সহ-প্রচার সম্পাদক জালালুর রহমান, আব্দুর রহমান, আবুল কালাম, সদস্য: আব্দুল ওয়াহিদ, বুরহান উদ্দিন, মো: ওয়ালিদ, জিলাদ মিয়া, জুয়েল আহমেদ, রুহন আহমেদ, মো: খালেদ, মো: বেলাল, জমশেদ আলী, মো: জবেদ মিয়া, দোয়া পরিচালনা করেন: সামার্স টাউন মসজিদের ইমাম মাওলানা সৈয়দ ওয়াদুদ বকত। অনুষ্ঠানে চুনারুঘাট এসোসিয়েশন ইউকের পক্ষে প্রায় পাঁচ লক্ষ টাকার কর্মসূচি ২০২২ইং গ্রহন করা হয়। এতে থাকবে চুনারুঘাট উপজেলার তিনটি প্রত্যান্ত এলাকায় অসহায় গরীব মানুষের জন্য চক্ষু শিবির, যা আগামী নভেম্বর ডিসেম্বর এর যে কোন সময় বাস্তবায়ন করা হবে। উল্লেখ্য চুনারুঘাট এসোসিয়েশন ইউকে গত বিশ বছর যাবত আর্তমানবতার জন্য কাজ করে যাচ্ছে। একাধিক বার শীতবস্ত্র বিতরন, শিক্ষা প্রতিষ্ঠানে উন্নয়ন, চক্ষু শিবির সফল ভাবে সম্পন্ন করেছে, আগামীতেও তা অব্যাহত থাকবে। মাহফিলে বিপুল সংখ্যক চুনারুঘাট ও হবিগঞ্জবাসী উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com