শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০১:০৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) এর জশনে জুলুছে লাখো জনতার ঢল সিলেট ও সুনামগঞ্জ জেলার তদারকি ও সমন্বয়ের দায়িত্বে হুইপ জি কে গউছ হবিগঞ্জে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৫০তম প্রয়াণ দিবস পালিত মাধবপুরে অগ্নিকাণ্ডে ২৫ লাখ টাকার মালামাল পুড়ে ছাঁই ধুলিয়াখাল-মিরপুর সড়কে দুর্ঘটনায় যুবক নিহত আশুগঞ্জে ভারতীয় চোরাই শাড়িসহ চুনারুঘাটের দুই যুবক গ্রেফতার নবীগঞ্জের পরিচিত মুখ মারুফ মিয়া আর নেই চুনারুঘাটে হাজারো মানুষের অংশগ্রহণে জশনে জুলুশে ঈদে মিলাদুন্নবী অনুষ্ঠিত মাধবপুরে আহলে সুন্নাত ওয়াল জামাতের ঈদে মিলাদুন্নবী ও বর্ণাঢ্য জশনে জুলুস মাধবপুরে র‌্যাবের অভিযান ॥ বিপুল পরিমান এসকাফসহ নারী আটক

নবীগঞ্জে ৩দিন ব্যাপি কৃষি মেলার উদ্বোধন

  • আপডেট টাইম মঙ্গলবার, ১৫ জুলাই, ২০১৪
  • ৪৮৪ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ও উপজেলা প্রশাসনের উদ্যোগে গতকাল ফলদ বৃক্ষ মেলা ২০১৪ এর উদ্বোধন হয়েছে। ৩দিন ব্যাপী এই মেলার উদ্বোধন করেন প্রধান অতিথি হবিগঞ্জ-১ (নবীগঞ্জ-বাহুবল) আসনের সংসদ সদস্য এম এ মুনিম চৌধুরী বাবু। পরে উপজেলা হলরুমে এক আলোচনা সভা অনুষ্টিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহম্মদ লুৎফর রহমানের সভাপতিত্বে ও উপ-সহকারী কৃষি কর্মকর্তা মেহেদী হাসান সুহেলের পরিচালনায় অনুষ্টিত আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নবীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান আলমগীর চৌধুরী, মহিলা ভাইস চেয়ারম্যান নাজমা বেগম, নবীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সভাপতি ইমদাদুর রহমান মুকুল, সাধারন সম্পাদক সাইফুল জাহান চৌধুরী, উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ দুলাল উদ্দিন, যুব উন্নয়ন কর্মকর্তা মনিরুল ইসলাম, মহিলা বিষয়ক কর্মকর্তা ফাহমিদা ইয়াসমিন, আনসার বিডিপি কর্মকর্তা আব্দুর রাজ্জাক, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের আহবায়ক আমিনুর রহমান সুমুন, উপ-সহকারী অজিত রঞ্জন দাশ, অর্নভ ধর চৌধুরী, জালাল উদ্দিন, দশরদ সরকার, মিল্টন আহমদ, মোঃ জয়নাল, ইমদাদুল হক প্রমুখ। সভায় প্রধান অতিথি এম এ মুনিম চৌধুরী বাবু বলেন, পুষ্টির চাহিদা মেঠাতে বেশি করে দেশী ফলের গাছ লাগানো জরুরী। এতে একদিকে যেমন অর্থ উপার্জিত হবে তেমনি পুষ্টির চাহিদা ও মেটাবে। তাই আমরা সকলে সবার বাড়ীর একটি জায়গা ও যেন খালি না রাখি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com