মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১২:৫২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
লস্করপুর এলাকায় আবারো খোয়াই নদীর বাঁধে ভাঙ্গন খোয়াই নদীর ভাঙ্গা বাঁধ পরিদর্শন করেছেন হুইপ ॥ বিএনপির রাজনীতি করে জনগণের জন্য-জি কে গউছ শায়েস্তাগঞ্জে পুকুরে শুঁটকি ব্যবসায়ীর ভাসমান লাশ উদ্ধার হবিগঞ্জে পুলিশ কর্মকর্তা ও আনসার কমান্ডার পরিচয়ে এক যুবকের প্রতারণা পুলিশ সুপার বরাবরে অভিযোগ নবীগঞ্জে আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত মাধবপুরে আউশে ফলন ভালো দামে সর্বনাশ ॥ ধান চাষে মুখ ফিরাচ্ছেন কৃষক সততা-স্বচ্ছতার সাথে মানুষের কাজ করে যাচ্ছি-সৈয়দ ফয়সল এমপি বাহুবলে চাঁদা আদায়কে কেন্দ্র করে সড়ক অবরোধ ॥ যান চলাচল বন্ধ হবিগঞ্জ পৌরসভার কার্যক্রম পরিদর্শন করেছেন স্থানীয় সরকার সিলেট বিভাগের পরিচালক আশরাফুর রহমান উজ্জ্বলপুর বিদ্যালয়ে শ্রেণিকক্ষ সংকট দুই কক্ষে ৫৭ শিক্ষার্থীর পাঠদান কার্যক্রম

নবীগঞ্জে ৫ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

  • আপডেট টাইম মঙ্গলবার, ২৬ এপ্রিল, ২০২২
  • ৩২৯ বা পড়া হয়েছে

নবীগঞ্জ সংবাদদাতা ॥ নবীগঞ্জ উপজেলার ইনাতগঞ্জ ফাঁড়ির পুলিশ ৫ কেজি গাজাসহ সোহেল মিয়া (৩৭) কে গ্রেফতার করেছে। গতকাল সোমবার বিকেলে নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ডালিম আহমেদের দিক নির্দেশনায় ইনাতগঞ্জ ফাঁড়ির ইনচার্জ কাওছার আহমেদ, এসআই আবু বককার, এএসআই লোকেস দাশসহ একদল পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে তার শ্বশুর ইউনুছ মিয়ার বাড়ী ইনাতগঞ্জ ইউনিয়নের কাকুড়া গ্রাম থেকে তাকে গ্রেফতার করে। পুলিশে সূত্র জানায়, গ্রেফতারকৃত সোহেলের বাড়ি মাধবপুর উপজেলার ধর্মঘর উপজেলার জয়নগর গ্রামে। সে ওই গ্রামের আব্দুল খালেকের পুত্র। সে দীর্ঘ কয়েক বছর ধরে ইনাতগঞ্জ ইউনিয়নের কাকুড়া গ্রামে তার শ্বশুর ইউনুছ মিয়ার বাড়িতে থেকে মাদক সেবন ও ব্যবসা পরিচালনা করে আসছে। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ তাকে ৫ কেজিসহ গ্রেফতার করে। বিষয়টি নিশ্চিত করেছেন নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা( ওসি) ডালিম আহমেদ।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com