শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৬:৩৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) এর জশনে জুলুছে লাখো জনতার ঢল সিলেট ও সুনামগঞ্জ জেলার তদারকি ও সমন্বয়ের দায়িত্বে হুইপ জি কে গউছ হবিগঞ্জে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৫০তম প্রয়াণ দিবস পালিত মাধবপুরে অগ্নিকাণ্ডে ২৫ লাখ টাকার মালামাল পুড়ে ছাঁই ধুলিয়াখাল-মিরপুর সড়কে দুর্ঘটনায় যুবক নিহত আশুগঞ্জে ভারতীয় চোরাই শাড়িসহ চুনারুঘাটের দুই যুবক গ্রেফতার নবীগঞ্জের পরিচিত মুখ মারুফ মিয়া আর নেই চুনারুঘাটে হাজারো মানুষের অংশগ্রহণে জশনে জুলুশে ঈদে মিলাদুন্নবী অনুষ্ঠিত মাধবপুরে আহলে সুন্নাত ওয়াল জামাতের ঈদে মিলাদুন্নবী ও বর্ণাঢ্য জশনে জুলুস মাধবপুরে র‌্যাবের অভিযান ॥ বিপুল পরিমান এসকাফসহ নারী আটক

নবীগঞ্জে মেধাবী ছাত্রছাত্রীদের মাওলানা সাইফুল্লাহ কল্যাণ ট্রাষ্টের বৃত্তি প্রদান

  • আপডেট টাইম সোমবার, ১৪ জুলাই, ২০১৪
  • ৪২১ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ মেধাবী ছাত্রছাত্রীদের বৃত্তি প্রদান করেছে মাওলানা সাইফুল্লাহ কল্যাণ ট্রাষ্ট। সম্প্রতি নবীগঞ্জ উপজেলার কুর্শি ইউনিয়নের রাইয়াপুর গ্রামে অনুষ্ঠিত বৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নবীগঞ্জ-বাহুবল আসনের সংসদ সদস্য আব্দুল মুনিম চৌধুরী বাবু। নয়মৌজা তাহির সিনিয়র মাদ্রাসায় অনুষ্ঠিত ওই বৃত্তিপ্রদান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাদ্রাসার গভর্নিং বডির বিদ্যোৎসাহী সদস্য আলহাজ্ব মুজাহিদ আহমদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ট্রাষ্টের সাধারণ সম্পাদক শাহ হাবিবুর রহমান বেলায়েত। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মাদ্রাসার শিক্ষক প্রতিনিধি মাওলানা আনছারুল ইসলাম ও সহকারী অধ্যাপক আলতাফ উদ্দিন। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাইয়াপুর গ্রামের সাবেক জনপ্রতিনিধি মুস্তাহিদ ও রফিকুল ইসলাম প্রমুখ। অনুষ্ঠানে বক্তারা মাওলানা সাইফুল্লাহ (রঃ)-এর জীবনী, তার উত্তরসুরীদের কর্ম ও অর্জনের বিভিন্ন দিক তুলে ধরেন। আলোচনা সভার পর ১ম শ্রেণী হতে দ্বাদশ শ্রেণী পর্যন্ত ১ম, ২য় ও ৩য় স্থান অধিকারীদের নগদ এক হাজার টাকা করে বৃত্তি প্রদান করা হয়। এছাড়াও তাদের মধ্যে মেধা ভিত্তিক সনদপত্র বিতরণ করা হয়। অনুষ্ঠানটি পরিচালনা করেন ট্রাস্টের সদস্য সচিব আব্দুল্লাহ আল মাসুম ও স্বাগত বক্তব্য রাখেন মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মোঃ আফজল হোসেন তালুকদার।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com