শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০১:১৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

সুতাং নদী থেকে অবৈধভাবে মাটি কাঁটার দায়ে ৫ জনকে ভ্রাম্যমাণ আদালতের সাজা

  • আপডেট টাইম শনিবার, ১৬ এপ্রিল, ২০২২
  • ২৭৫ বা পড়া হয়েছে

আজিজুল হক নাসির, চুনারুঘাট থেকে ॥ চুনারুঘাট উপজেলার মহিমাউরা গ্রামের সুতাং নদীর তীর কেটে অবৈধভাবে মাটি উত্তোলনের দায়ে লিটন মিয়া (২২), সুজন মিয়া (২০), আক্তার মিয়া (৪০), রাসেল মিয়া (২১) ও তাজুল ইসলাম (২২) এক মাস করে বিনাশ্রম কারাদ- দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। শনিবার (৯ এপ্রিল) দুপুর ২ টায় ওই স্থানে এক বিশেষ অভিযান পরিচালনা করেন চুনারুঘাট উপজেলা প্রশাসন। অভিযানে বালু বহনকারী একটা ট্রাক্টরও আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর ১৫ এর (১) ধারায় উল্লেখিতদের ১ মাসের বিনাশ্রম কারাদ- দেন চুনারুঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সিদ্ধার্থ ভৌমিক। এ সময় প্রশাসনকে সার্বিক সহযোগিতা করেন চুনারুঘাট থানার একদল পুলিশ। উপজেলা নির্বাহী কর্মকর্তা সিদ্ধার্থ ভৌমিক বলেন, অবৈধভাবে মাটি উত্তোলনের কারণে পরিবেশ ভারসাম্যহীন হয়ে পড়ছে। অন্য দিকে সরকার হারাচ্ছে রাজস্ব। তাই অবৈধভাবে বালু ও মাটি উত্তোলনকারীদের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com