বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:৪৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
আজ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন প্রতিটি আসনেই লড়াই হবে দ্বি-মূখী বানিয়াচঙ্গের সুনারু গ্রামে ভোট কেন্দ্রে অগ্নিসংযোগের চেষ্টা হবিগঞ্জ-৩ আসনে জামায়াত প্রার্থীর নির্বাচনী কার্যালয় ছাড়ার নির্দেশ প্রশাসনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন বাহুবলে পাওনা টাকা নিয়ে ছুরিকাঘাতে যুবক নিহত হবিগঞ্জ-৩ আসনে ৩২টি ঝুকিপূর্ণ কেন্দ্র নিয়ে জামায়াতে ইসলামীর অভিযোগ শায়েস্তাগঞ্জে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে যৌথবাহিনীর হাতে আটক যুবদল নেতাসহ ৪ জনের কারাদণ্ড হবিগঞ্জে ২৩৫টি কেন্দ্র ঝুঁকিপূর্ণ কঠোর নিরাপত্তার ঘোষণা র‌্যাবের হবিগঞ্জ-৪ আসনে ব্যক্তি ইমেজে এগিয়ে সৈয়দ মুহাম্মদ ফয়সল লাখাইয়ে দুই পক্ষের সংঘর্ষে আহত ৩০ শায়েস্তাগঞ্জের সাবেক চেয়ারম্যান জাতীয় ব্যাড মিন্টন খেলোয়াড় সৈয়দ অলিউর রহমান আর নেই

শায়েস্তাগঞ্জ ৩ গাঁজাখোরকে ৩ মাসের কারাদন্ড ও জরিমানা

  • আপডেট টাইম বুধবার, ১৩ এপ্রিল, ২০২২
  • ২৩৯ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ শায়েস্তাগঞ্জ গাঁজা সেবনের দায়ে ৩ গাঁজাখোরকে কারাদ- দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। গত সোমবার (১১ এপ্রিল) দুপুরে শায়েস্তাগঞ্জ উপজেলার পৌর মার্কেট সংলগ্ন এলাকায় গাঁজা সেবন করার সময় ৩ মাদকসেবীকে আটক করে হবিগঞ্জের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। পরে সেখানে হবিগঞ্জ সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইয়াছিন আরাফাত রানা উপস্থিত হয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ৩ জনকে তিন মাসের বিনাশ্রম কারাদ-সহ প্রত্যেককে ১০০ টাকা করে জরিমানা করেন। আদালতে সাজাপ্রাপ্তরা হলেন, শায়েস্তাগঞ্জ মহলুল সুনাম এলাকার মৃত আশ্বব আলীর ছেলে আবুল কালাম (৫০), হবিগঞ্জ সদর উপজেলার দরিয়াপুর এলাকার মৃত হেকিম উল্ল্যার পুত্র খলিল মিয়া (৫৫), দনি বাহুবলের ছইব উল্ল্যার পুত্র খলিল মিয়া (৩৫)। এ তথ্য নিশ্চিত করে হবিগঞ্জের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী উপ পরিচালক একেএম দিদারুল আলম জানান, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার ১১ এপ্রিল দুপুরে শায়েস্তাগঞ্জ উপজেলার পৌর মার্কেট সংলগ্ন এলাকায় গাঁজা সেবন অবস্থায় ওই তিনজনকে আটক করা হয় এবং তাদের নিকট থেকে ৪শ গ্রাম গাঁজা উদ্ধার করে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে প্রত্যেককে তিন মাসের বিনাশ্রম কারাদ-সহ প্রত্যেককে ১০০ টাকা করে জরিমানা করা হয়েছে। পরে তাদেরকে জেলা কারাগারে পাঠানো হয়। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের এধরনের অভিযান অব্যাহত আছে বলেও তিনি জানান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com