সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৭:১১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
লস্করপুর এলাকায় আবারো খোয়াই নদীর বাঁধে ভাঙ্গন খোয়াই নদীর ভাঙ্গা বাঁধ পরিদর্শন করেছেন হুইপ ॥ বিএনপির রাজনীতি করে জনগণের জন্য-জি কে গউছ শায়েস্তাগঞ্জে পুকুরে শুঁটকি ব্যবসায়ীর ভাসমান লাশ উদ্ধার হবিগঞ্জে পুলিশ কর্মকর্তা ও আনসার কমান্ডার পরিচয়ে এক যুবকের প্রতারণা পুলিশ সুপার বরাবরে অভিযোগ নবীগঞ্জে আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত মাধবপুরে আউশে ফলন ভালো দামে সর্বনাশ ॥ ধান চাষে মুখ ফিরাচ্ছেন কৃষক সততা-স্বচ্ছতার সাথে মানুষের কাজ করে যাচ্ছি-সৈয়দ ফয়সল এমপি বাহুবলে চাঁদা আদায়কে কেন্দ্র করে সড়ক অবরোধ ॥ যান চলাচল বন্ধ হবিগঞ্জ পৌরসভার কার্যক্রম পরিদর্শন করেছেন স্থানীয় সরকার সিলেট বিভাগের পরিচালক আশরাফুর রহমান উজ্জ্বলপুর বিদ্যালয়ে শ্রেণিকক্ষ সংকট দুই কক্ষে ৫৭ শিক্ষার্থীর পাঠদান কার্যক্রম

শহরের ইনাতাবাদে ডাঃ আল আমীন সুমনের বাসায় চুরি

  • আপডেট টাইম সোমবার, ১১ এপ্রিল, ২০২২
  • ৩৯৮ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের ইনাতাবাদ এলাকায় আবারো বড় ধরণের চুরির ঘটনা ঘটেছে। দন্ত চিকিৎসক ও ফটোগ্রাফার ডাঃ এসএস আল আমীন সুমনের বাসার লকার ভেঙে ১৬ ভরি স্বর্ণ ও নগদ সাড়ে ৩ লক্ষ টাকা চুরি হয়। ডাঃ সুমন ইনাতাবাদ পয়েন্টের কাছে সাবেক কমিশনার রফিকুল হক মামুনের চারতলা বাসার নিচতলায় থাকতেন। এ ব্যাপারে তিনি হবিগঞ্জ সদর মডেল থানায় একটি অভিযোগও দায়ের করেছেন।
ডাঃ এসএস আল-আমীন সুমন জানান, গত শুক্রবার তিনি সপরিবারে শ্বশুর বাড়ি বেড়াতে যান। গতকাল রবিবার দুপুরে বাসায় ফিরে দেখেন তার ঘর তছনছ অবস্থায় রয়েছে। পরে তিনি দেখতে পান একটি জানালা ও বাসার লকার ভাঙা। সেখানে গচ্ছিত ১৬ ভরি স্বর্ণালংকার ও নগদ সাড়ে ৩ লক্ষ টাকা নেই। তাৎক্ষণিক তিনি পুলিশকে জানান। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
ইনাতাবাদ এলাকার স্থানীয় কয়েকজনের সাথে কথা হলে তারা ক্ষোভের সাথে জানান, ইনাতাবাদ এলাকায় প্রায়ই চুরি সংঘটিত হয়। এই এলাকায় দুর্ধর্ষ ডাকাতির ঘটনাও ঘটেছিল। এজন্য আইনশৃংখলা বাহিনীকে তৎপর থেকে প্রকৃত হোতাদের বের করতে হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com