বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৫:২০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

শায়েস্তাগঞ্জে কুখ্যাত মাদক ব্যবসায়ী ঘর জামাই শাহজাহানের কারাদন্ড

  • আপডেট টাইম সোমবার, ১১ এপ্রিল, ২০২২
  • ২৯২ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ শায়েস্তাগঞ্জের কুখ্যাত মাদক ব্যবসায়ী জামাই শাহজাহান মিয়াকে কারাদ- প্রদান করেছেন হবিগঞ্জের অতিরিক্ত দায়রা জজের বিচারক বিজ্ঞ এসএম নাসিম রেজা। একই সাথে ৩ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ৬ মাসের কারাদ- দেয়া হয়েছে।
জানা যায়, দ-প্রাপ্ত আসামি বি-বাড়িয়া জেলার কামালমোড়া গ্রামের মৃত সামছু মিয়ার পুত্র। সে দীর্ঘদিন ধরে শায়েস্তাগঞ্জ উপজেলার লেঞ্জাপাড়া গ্রামের মনা মিয়ার কন্যাকে বিয়ে করে ঘর জামাই হিসেবে বসবাস করে আশেপাশের এলাকায় মাদক বিক্রি করে। তার নেতৃত্বে শায়েস্তাগঞ্জে বড় ধরণের সিন্ডিকেট গড়ে উঠে।
২০০৯ এর ৮ জুন রাত ৩টার দিকে শ্রীমঙ্গল র‌্যাব-৯ এর একটি দল গোপন সংবাদের ভিত্তিতে শশুর মনা মিয়ার বাড়িতে অভিযান চালায়। এ সময় তাদের ঘর থেকে ১শ বোতল ভারতীয় ফেনসিডিল ও ১০ কেজি গাঁজা উদ্ধার করে শাহজাহানকে আটক করা হয়। এ ঘটনায় র‌্যাবের এসআই মিরাজদৌল্লা বাদি হয়ে মাদক আইনে মামলা করেন। এ সময় শ্বশুর মনা মিয়া পালিয়ে যায়। রায়ের সময় সে পলাতক ছিলো।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com