মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০২:০৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে বোয়ালিয়া খালের উপর ঝুঁকিপূর্ণ সেতু ॥ আতঙ্কে এলাকাবাসী নবীগঞ্জে অধ্যক্ষ হুমায়ুনকে শোকজ টিউশন ফি নিয়ে টালবাহানা, সরকারি নির্দেশনা অমান্যসহ বিস্তর অভিযোগ হবিগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্য বীর মুক্তিযোদ্ধা রোটারিয়ান ইঞ্জিনিয়ার ফনি ভুষন দাশ আর নেই নবীগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ড্রেজার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে বসতঘর থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার হবিগঞ্জে অনুষ্ঠিত হলো “গানে গানে জুলাই” শীর্ষক সংগীতানুষ্ঠান বাহুবলে মাছের খামারে মুরগির বিষ্ঠা ব্যবহার ॥ ৩০ হাজার টাকা জরিমানা হবিগঞ্জ জেলা ছাত্রদল নেতা রিংগনকে হুমকিদাতা মানসিকভাবে অসুস্থ-পুলিশ র‌্যাবের অভিযানে অপহরণ মামলার আসামি গ্রেপ্তার ॥ স্কুলছাত্রী উদ্ধার

সায়হাম গ্রুপের পক্ষে বিভিন্ন মসজিদ ও মাদ্রাসায় রোজাদারদের ইফতারের জন্য প্রায় ১৫ লাখ টাকা বিতরণ

  • আপডেট টাইম শুক্রবার, ৮ এপ্রিল, ২০২২
  • ৩৬৫ বা পড়া হয়েছে

মাধবপুর প্রতিনিধি ॥ বাংলাদেশের বৃহৎ শিল্প প্রতিষ্টান সায়হাম গ্রুপের কর্ণধার বিশিষ্ট শিল্পপতি, সাবেক সংসদ সদস্য আলহাজ¦ সৈয়দ মোহাম্মদ ফয়সল ও উনার পরিবারের পক্ষ থেকে প্রতি বছরের ন্যায় এ বছরও হবিগঞ্জের মাধবপুর উপজেলার প্রায় ২ শর্তাধিক মসজিদ ও মাদ্রসায় রোজাদারদের ইফতারের জন্য নগদ অর্থ বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার সকালে মাধবপুর উপজেলার চেয়ারম্যান ও সায়হাম টেক্সটাইল মিলের চেয়ারম্যান আলহাজ¦ সৈয়দ মোঃ শাহজাহান মসজিদের ইমাম ও পরিচালনা কমিটির সভা/সাধারণ সম্পাদকদের হাতে এ অর্থ তুলে দেন। এর আগে সায়হাম গ্রুপের সাবেক চেয়ারম্যান ও সাবেক কৃষি প্রতিমন্ত্রী সৈয়দ মোঃ কায়সারের কবর জিয়ারত এবং বিশেষ দোয়া করেন। এ সময় হবিগঞ্জ জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান এস.এম শামীম, পৌর সভার মেয়র হাবিবুর রহমান, ধর্মঘর ইউ/পি সাবেক চেয়ারম্যান সামসুল ইসলাম কামাল,চৌমুহনী ইউ/পি চেয়ারম্যান মাহবুবুর রহমান সোহাগ, নোয়াপাড়া ইউ/পির সাবেক চেয়ারম্যান এস.এম জাবেদ, বুল্লা ইউ/পির সাবেক চেয়ারম্যান সামসুল ইসলাম মামুন, আন্দিউড়া ইউ/পির হাজী অলিউল্লাহ, সুমন চৌধুরী, সাবেক ভাই চেয়ারম্যান আব্দুল আজিজ, সাবেক প্রেসক্লাবের সভাপতি আলাউদ্দিন আল রনি, সায়হাম গ্রুপের সিনিয়র সহকারি ব্যবস্থাপক ইশরাত চৌধুরী, বিশ^জিত দেবনাথ, মোস্তফা কামাল বাবুল প্রমুখ। সায়হাম গ্রুপের কর্ণধার বিশিষ্ট দানশীল আলহাজ¦ সৈয়দ মোঃ ফয়সল জানান- সায়হাম গ্রুপ আর্তমানবতার সেবায় সব সময়ই নিয়োজিত হয়েছে। মানুষের মুখে হাসি ফুটাতে পারলেই আমি আনন্দ পাই। এলাকার উন্নয়ন ও মানুষের সেবা করাই আমার একমাত্র কাজ। দ্রব্য মূল্যের উর্ধ্বগতিতে বিগত বছরের তুলনায় এ বছর আর বেশী করে ঈফতার সামগ্রী দেয়ার সিদ্ধান্ত নিয়েছে। এ সপ্তাহ থেকে মাধবপুর, চুনারুধাট, নাসিরনগর ও শাল্লা উপজেলার একাংশের প্রায় ২০ হাজার পরিবারকে ঈফতার সামগ্রী দেয়া হবে ইনশাল্লাহ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com