মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৩:১২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে বোয়ালিয়া খালের উপর ঝুঁকিপূর্ণ সেতু ॥ আতঙ্কে এলাকাবাসী নবীগঞ্জে অধ্যক্ষ হুমায়ুনকে শোকজ টিউশন ফি নিয়ে টালবাহানা, সরকারি নির্দেশনা অমান্যসহ বিস্তর অভিযোগ হবিগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্য বীর মুক্তিযোদ্ধা রোটারিয়ান ইঞ্জিনিয়ার ফনি ভুষন দাশ আর নেই নবীগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ড্রেজার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে বসতঘর থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার হবিগঞ্জে অনুষ্ঠিত হলো “গানে গানে জুলাই” শীর্ষক সংগীতানুষ্ঠান বাহুবলে মাছের খামারে মুরগির বিষ্ঠা ব্যবহার ॥ ৩০ হাজার টাকা জরিমানা হবিগঞ্জ জেলা ছাত্রদল নেতা রিংগনকে হুমকিদাতা মানসিকভাবে অসুস্থ-পুলিশ র‌্যাবের অভিযানে অপহরণ মামলার আসামি গ্রেপ্তার ॥ স্কুলছাত্রী উদ্ধার

নবীগঞ্জে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার

  • আপডেট টাইম শুক্রবার, ৮ এপ্রিল, ২০২২
  • ৩৪০ বা পড়া হয়েছে

মোঃ আলমগীর মিয়া, নবীগঞ্জ থেকে ॥ নবীগঞ্জে জাম গাছ থেকে গলায় ফাঁস লাগানো অবস্থায় ছোটন মিয়া (৩৫) এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সে নবীগঞ্জ উপজেলার দীঘলবাক ইউনিয়নের ফাদুল্লা (জামারগাঁও) গ্রামের মৃত বাদশা মিয়ার পুত্র। নিহতের পারিবারিক ও পুলিশ সূত্রে জানা যায়, গত বুধবার (৬ এপ্রিল) রাত সাড়ে ৯টার সময় ছোটন মিয়া বাড়ি থেকে বের হয়। রাতে আর বাড়ি ফিরেনি সে। বৃহস্পতিবার (৭ এপ্রিল) সকালে একই ইউনিয়নের রাধাপুর গ্রামের তার বসত বাড়ীর উত্তর পাশে দবির মিয়ার পুকুর পাড়ে জাম গাছের ডালের সাথে মাছ ধরার জালের অংশ বিশেষ দিয়া গলায় ফাঁস লাগানো অবস্থায় গাছের মধ্যে লোকজন দেখতে পায়।
খবর পেয়ে ইনাতগঞ্জ ফাঁড়ির এসআই আবুবকর খাঁন ঘটনা স্থলে উপস্থিত হয়ে লাশ উদ্ধার করে সুরতহাল রিপোর্ট তৈরী করে ময়না তদন্তের জন্য লাশ হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে প্রেরণ করেন।নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ডালিম আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com