বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১:৩৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

জমে উঠেছে হবিগঞ্জ জেলা আইনজীবি সমিতির নির্বাচন

  • আপডেট টাইম বুধবার, ৬ এপ্রিল, ২০২২
  • ৪০২ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ জমে উঠেছে হবিগঞ্জ জেলা আইনজীবি সমিতির নির্বাচন। নির্বাচনকে ঘিরে আদালত পাড়ায় উৎসবের আমেজ বিরাজ করছে। প্রার্থীরা ভোটারদের কাছে বিভিন্ন প্রতিশ্রুতি দিয়ে ভোট প্রার্থনা করছেন। আগামি ১৩ এপ্রিল নির্বাচন অনুষ্ঠিত হবে। সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বিরামহীনভাবে ভোট গ্রহণ করা হবে। সভাপতি পদে অতিরিক্ত পিপি এডভোকেট সালেহ উদ্দিন আহমেদ, আব্দুল হান্নান চৌধুরী ও মোঃ জমশেদ মিয়া প্রতিদ্বন্দ্বিতা করবেন। সহ-সভাপতি পদে শরদিন্দু ভট্টাচার্য্য, আবু তাহের মিয়া, মোঃ নুরুল হক ও মোঃ আবুল আজাদ, সাধারণ সম্পাদক পদে মোঃ আব্দুল হাই-১, মোঃ জসিম উদ্দিন-৩ ও আব্দুল মোছাব্বির বকুল-১, যুগ্ম সম্পাদক ১ম শাখা পদে ঝন্টু চন্দ্র দেব, সারোয়ার রহমান চৌধুরী, মোঃ মুসা মিয়া, যুগ্ম সম্পাদক ২য় শাখা জেবুন্নেছা চৌধুরী, মুহিবুর রহমান বাহার, লাইব্রেরী সম্পাদক মোঃ আসাদুজ্জামান ও সাংবাদিক আব্দুল মজিদ, ক্রীড়া ও সামাজিক উন্নয়ন সম্পাদক মুজিবুর রহমান চৌধুরী, সৈয়দ জাদিল উদ্দিন আহমেদ, মোঃ লেলিনুজ্জামান ও মোঃ মাসুক মিয়া, সিনিয়র সদস্য হুমায়ুন কবির মহালদার, জুনায়েদ মিয়া, মাহবুবুল আলম, জুনিয়র সদস্য লতিফুর রহমান-২, টিটু রঞ্জন দাস ও আজিজুর রহমান প্রতিদ্বন্দ্বিতা করবেন। বিনা প্রতিদ্বন্দ্বিতায় মহিলা বিষয়ক সম্পাদক পদে তাহমিনা খান ও সিনিয়র সদস্য কামাল উদ্দিন সেলিম নির্বাচিত হন। এ ছাড়া সভাপতি পদে এডভোকেট সফিকুর রহমান, সিনিয়র সদস্য মোঃ আশরাফুল আলম, জ্যোতিশ চন্দ্র গোপ ও মিহির কান্তি চক্রবর্তী মনোনয়ন প্রত্যাহার করেন। নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করবেন এডভোকেট নুরুল আমিন চৌধুরী। গতকাল ৫ এপ্রিল মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন ছিলো।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com