শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ১০:৪৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
চুনারুঘাটে র‌্যাবের অভিযানে ১০ কেজি গাঁজাসহ ৩ মাদক কারবারি গ্রেফতার বানিয়াচঙ্গে জুলাই আন্দোলনে শহীদ ৯ জনের কবর জিয়ারত করেছেন জেলা পরিষদ প্রশাসক আহমেদ আলী মুকিব শহরে গ্যাসের চাপ কম দুর্ভোগে আবাসিক গ্রাহক নবীগঞ্জের সাংবাদিক গোলাম রাহমান লিমনের ডান হাত ও কোমরের সফল অস্ত্রোপচার শচীন্দ্র কলেজে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন বানিয়াচং-আজমিরীগঞ্জের সাবেক এমপি শরীফ উদ্দিন আহমেদের মৃত্যুবার্ষিকী পালিত হবিগঞ্জ কালেক্টরেট চতুর্থ শ্রেণীর কর্মচারী কল্যাণ কেন্দ্রের ১৭ সদস্যের নতুন কমিটি গঠন বানিয়াচংয়ে কারিতাস বাংলাদেশের বন্যা পুনর্বাসন প্রকল্পের পরিচিতি সভা আতুকুড়া-সুবিদপুর শিক্ষা কল্যাণ সমিতির উদ্যোগে মা সমাবেশ হবিগঞ্জ-লাখাই সড়কে সিএনজি উল্টে আহত ২

সিটিএস মন্দির থেকে বিতর্কিত সেবাইতের অপসারণে মানববন্ধন

  • আপডেট টাইম রবিবার, ৩ এপ্রিল, ২০২২
  • ২৭৬ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ মৌলভিবাজারের কুলাউড়ায় সিটিএস (গৌরাঙ্গ মহাপ্রভুর দেবালয়) মন্দির থেকে দুর্নীতিবাজ ও বিভিন্ন অপকর্মে জড়িত শুভেন্দু সিকদাদের অপসারণ দাবীতে সংবাদ সম্মেলন ও মানববন্ধন করেছেন শীষ্যরা। গতকাল দুপুরে হবিগঞ্জ প্রেসক্লাব মিলনায়তনে সংবাদ সম্মেলন করেন তারা। পরে প্রেসক্লাবের সামনে মানববন্ধন করে তার অপসারণ দাবী করেন। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে শীর্ষ্য গোপেন্দ্র চন্দ্র দাস অভিযোগ করেন, মৌলভিবাজারের কুলাউড়ার পুষাইনগর গ্রামের এ মন্দিরে অবৈধ দখল নিয়ে বিভিন্ন অপকর্ম করছে শুভেন্দু সিকদার দামোদর। সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, সে নারী কেলেংকারীসহ বিভিন্ন ধর্মবিরোধী কাজ করে মন্দিরের পবিত্রতা নষ্ট করছে। এতে চরম ক্ষুব্ধ মন্দিরের শীষ্য ও ভক্তরা। তাই অচিরেই দামোদরের অপসারণ দাবী করেন তারা। নইলে তার বিরুদ্ধে কঠিন ব্যবস্থা গ্রহণের ঘোষণা দেন বক্তারা। সংবাদ সম্মেলনে আরো বক্তব্য রাখেন শীর্ষ্য বিজন রায়, নমিতা দাশ, নান্টু দাশ, সুমন রায় প্রমূখ। পরে প্রেসক্লাবের সামনে মানববন্ধনে অংশ নেন ভক্ত ও শীর্ষ্যরা।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com