শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০১:০৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

লাখাইয়ে সংঘর্ষে আহত জাহের মিয়ার মৃত্যু

  • আপডেট টাইম রবিবার, ৩ এপ্রিল, ২০২২
  • ২৮৩ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ লাখাই উপজেলার বুল্লা ইউনিয়নের ফরিদপুর গ্রামে ভয়াবহ সংঘর্ষের ঘটনায় আহত জাহের মিয়া (৬০) মারা গেছেন। গতকাল শনিবার সকালে চিকিৎসাধীন অবস্থায় হবিগঞ্জ সদর হাসপাতালে তিনি মারা যান।
জানা যায়, গত ৫ ফেব্রুয়ারি করিম উল্লার পুত্র সাদেক মিয়ার সাথে ২নং ওয়ার্ডের সাবেক মেম্বার মুখলেছ মিয়ার লোকজনের সংঘর্ষ হয়। এ সময় জাহের মিয়াসহ উভয় পক্ষের ১০ জন আহত হয়। এ ঘটনায় ফিকলের আঘাতে জাহের মিয়া গুরুতর আহত হন। দুই মাস মৃত্যুর সাথে লড়ার পর অবশেষে তিনি মারা যান। ঘটনার পর লাখাই থানা পুলিশ মুখলেছ মিয়াকে আটক করে কারাগারে প্রেরণ করে। বর্তমানে সে কারাগারে আছে। গতকাল শনিবার সন্ধ্যায় ময়নাতদন্ত শেষে গ্রামের বাড়িতে তার দাফন সম্পন্ন হয়। তিনি ওই গ্রামের মৃত কাছম আলীর পুত্র।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com