শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৯:৪৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
চুনারুঘাটে র‌্যাবের অভিযানে ১০ কেজি গাঁজাসহ ৩ মাদক কারবারি গ্রেফতার বানিয়াচঙ্গে জুলাই আন্দোলনে শহীদ ৯ জনের কবর জিয়ারত করেছেন জেলা পরিষদ প্রশাসক আহমেদ আলী মুকিব শহরে গ্যাসের চাপ কম দুর্ভোগে আবাসিক গ্রাহক নবীগঞ্জের সাংবাদিক গোলাম রাহমান লিমনের ডান হাত ও কোমরের সফল অস্ত্রোপচার শচীন্দ্র কলেজে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন বানিয়াচং-আজমিরীগঞ্জের সাবেক এমপি শরীফ উদ্দিন আহমেদের মৃত্যুবার্ষিকী পালিত হবিগঞ্জ কালেক্টরেট চতুর্থ শ্রেণীর কর্মচারী কল্যাণ কেন্দ্রের ১৭ সদস্যের নতুন কমিটি গঠন বানিয়াচংয়ে কারিতাস বাংলাদেশের বন্যা পুনর্বাসন প্রকল্পের পরিচিতি সভা আতুকুড়া-সুবিদপুর শিক্ষা কল্যাণ সমিতির উদ্যোগে মা সমাবেশ হবিগঞ্জ-লাখাই সড়কে সিএনজি উল্টে আহত ২

বানিয়াচঙ্গে স্বামীর দার কুপে স্ত্রী মৃত্যুসজ্জায়

  • আপডেট টাইম রবিবার, ৩ এপ্রিল, ২০২২
  • ৩৩৪ বা পড়া হয়েছে

মখলিছ মিয়া, বানিয়াচং থেকে ॥ বানিয়াচং উপজেলার ৮নং খাগাউড়া ইউনিয়নের অন্তর্গত সাদকপুর গ্রামে স্বামী-স্ত্রীর ঝগড়াকে কেন্দ্র করে স্বামীর দার কুপে স্ত্রী গুরুতর আহত হওয়ার ঘটনা ঘটেছে।
বানিয়াচং থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ এমরান হোসেন এর নেতৃত্বে খাগাউড়া ক্যাম্পের এএসআই রিমন ঘোষ সংঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থলে উপস্থিত হয়ে স্থানীয় লোকজনের সহয়তায় রুবেল আহমদকে আটক করেন। জানা যায়, গত ৫ বছর পূর্বে সাদকপুর গ্রামের নুরুজ মিয়ার কন্যা রিমা আক্তার (২৫) এর সাথে কামড়াপুর ব্রীজ সংলগ্ন আলম বাজারের মৃত নবীর হোসেনের ছেলে রুবেল মিয়া ২৮ বিবাহ বন্ধনে আবদ্ধ হয়। বিবাহের পর তাদের সংসারে রিহান (৩) সোহান (১) নামের দুটি সন্তান জন্ম গ্রহন করে। স্বামীর সাথে বনিবনা না হওয়ায় স্ত্রী রিমা আক্তার বিগত ১ বছর যাবত নিজ পিত্রালয়ে বসবাস করে আসছিলেন।
গত ১ এপ্রিল সকাল ১১ টার দিকে রুবেল আহমেদ স্ত্রী রিমা আক্তারের পিত্রালয়ে এসে তাহার সাথে ঝগড়া ঝাটিতে লিপ্ত হয়। এক পর্যায়ে রুবেল আহমেদ বাড়ীর উঠানে থাকা বটি দা দিয়ে কুব (ছেদ) দিলে রিমা আক্তারের ডান কাঁধ থেকে গলা পর্যন্ত গুরুতর কাটা জখম হয়। উপস্থিত লোকজন গুরুতর আহত অবস্থায় চিকিৎসার জন্য হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য আহত রিমা আক্তারকে সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। এবিষয়ে অফিসার ইনচার্জ মোহাম্মদ এমরান হোসেন এর সাথে আলাপকালে তিনি ঘটনার সত্যতা নিশ্চিত করেন এবং আসামীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হচ্ছে বলেও জানান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com