বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ০৬:৫৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
আজমিরীগঞ্জে নিখোঁজের দুদিন পর নদী থেকে হাত-পা বাঁধা শিশুর লাশ উদ্ধার হবিগঞ্জ জেলা পরিষদের প্রশাসক আহমেদ আলী মুকিবের দায়িত্ব গ্রহণ হবিগঞ্জেও হাম রোগের প্রাদুর্ভাব হাসপাতালে ভর্তি ৩ জন রোগী নবীগঞ্জে বজ্রপাতে আহত ৩ ॥ নিহত ১ মাধবপুর ঐতিহাসিক তেলিয়াপাড়া দিবসে মহাসমাবেশের আয়োজন আসবেন বিএনপি মহাসচিব হবিগঞ্জ জেলা আইনজীবী সমিতির নির্বাচনে সভাপতি পদে ৫, সেক্রেটারী পদে লড়বেন ৮ জন প্রার্থী নবীগঞ্জ-ইনাতগঞ্জ সড়কে গর্তে ট্রাক আটকে যান চলাচলে বিঘ্ন হবিগঞ্জ আইসিটি পার্কের নামে অবৈধভাবে বালু ও মাটি উত্তোলন ৪ জনের বিরুদ্ধে মামলা দায়ের হবিগঞ্জে কিশোর গ্যাং এর ৪ সদস্য আটক হবিগঞ্জে চোরের উপদ্রব বাড়ছে আটক ৩ জনকে কারাগারে প্রেরণ

বগলাখালে ভাতিজার হাতে চাচাকে খুন

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ৩১ মার্চ, ২০২২
  • ৪১৫ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর উপজেলার বগলাখাল গ্রামে তোরাব আলী (৭০) নামের এক ব্যক্তিকে পিটিয়ে হত্যা করেছে তারই ভাতিজা। শুধু তাই নয় তাকে মাটিতে ফেলে গলায় পা দিয়ে চাপ দিয়ে মৃত্যু নিশ্চিত করে ভাতিজা নুর আলী (৪০) পালিয়ে যায়। এ ঘটনা নিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। তিনি ওই গ্রামের মৃত জমির আলীর পুত্র। জানা যায়, গতকাল বুধবার (৩০ মার্চ) সকালে তোরাব আলীর রান্নাঘর থেকে একটি লাকড়ি বাতাসে উড়ে গিয়ে মৃত রজব আলীর পুত্র ভাতিজা নুর আলীর ঘরে পড়ে। এ নিয়ে চাচা-ভাতিজার কথা-কাটাকাটি হয়। নুর আলীর পক্ষ নেয় ভাই সিদ্দিক আলীও। একপর্যায়ে ভাতিজা উত্তেজিত হয়ে চাচাকে পিটিয়ে আহত করে মাটিতে ফেলে গলায় পা দিয়ে চাপ দিয়ে মৃত্যু নিশ্চিত করে সটকে পড়ে। গুরুতর অবস্থায় হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
হবিগঞ্জ সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎক মোল্লা আবেদুর রেজা জানান, তোরাব আলীকে হাসপাতালে নিয়ে আসার আগেই তিনি মারা যান। ধারণা করা হচ্ছে পথেই তিনি মারা যান। সদর থানা পুলিশ লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করে ময়নাতদন্ত শেষে সন্ধ্যায় পরিবারের জিম্মায় লাশ হস্তান্তর করে। এদিকে এরকম একটি ঘটনায় গ্রামবাসী ভাতিজাকে ধিক্কার জানাচ্ছেন। এ বিষয়ে সদর থানার ওসি মাসুক আলী জানান, ভাতিজা নুর আলী তাকে পিটিয়ে হত্যা করেছে। অভিযুক্তদের ধরতে পুলিশের অভিযান অব্যাহত আছে।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com