বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৭:৪২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

নবীগঞ্জে জুয়ার আসরে এসিল্যান্ডের অভিযান ॥ ৭ জনকে ১৫ দিনের কারাদন্ড

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ৩১ মার্চ, ২০২২
  • ৪০৬ বা পড়া হয়েছে

ছনি চৌধুরী নবীগঞ্জ থেকে ॥ নবীগঞ্জ উপজেলার ইনাতগঞ্জ ইউনিয়নে জুয়ার আসরে অভিযান চালিয়ে ৭ জনকে ১৫ দিন করে বিনাশ্রম কারাদ- দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। বুধবার (৩০ মার্চ) বিকেলে নবীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট উত্তম কুমার দাশ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ দ-াদেশ দেন। দ-প্রাপ্তরা হলেন- নবীগঞ্জ উপজেলার ইনাতগঞ্জ মনসুরপুর গ্রামের জুয়েল আহমেদ (২৯), চন্ডিপুর গ্রামের মোতাহের রহমান (৩০),দীঘিরপাড় গ্রামের জায়েদ মিয়া (২৮), উমরপুর গ্রামের আলীনুর মিয়া(১৯), সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার মিজানুর রহমান(২৭), ফজর আলী (২৭), হাছান মিয়া(২৮)।
জানা যায়-নবীগঞ্জ উপজেলার ইনাতগঞ্জ ইউনিয়নের ইনাতগঞ্জ বাজারের নিকটবর্তী ফুটবল মাঠে প্রকাশ্যে জুয়া খেলার আয়োজন করা হয়। বুধবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে নবীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট উত্তম কুমার দাশ একদল পুলিশ সহকারে অভিযান পরিচালনা করা হয়। এ সময় প্রকাশ্যে জুয়া খেলারত অবস্থায় ৭ জনকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে বংগীয় প্রকাশ্য জুয়া আইন-১৮৬৭ অনুযায়ী আটককৃতদের ১৫ দিনের বিনাশ্রম কারাদ- প্রদান করা হয়। নবীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট উত্তম কুমার ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সত্যতা নিশ্চিত করেছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com