বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২:৪৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

বাহুবলে পুলিশ এসল্ট মামলায় সাবেক চেয়ারম্যান তাজুল কারাগারে

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ৩১ মার্চ, ২০২২
  • ৪০৮ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টের ॥ বাহুবলে পুলিশ এসল্ট মামলায় সাবেক চেয়ারম্যান তাজুল ইসলামের জামিন না মনজুর করে কারাগারে পাঠিয়েছে আদালত। স্থানীয়রা জানান, গত ১২ মার্চ বাহুবল উপজেলার স্নানঘাট গ্রামে দুপক্ষের মধ্যে সংঘর্ষ হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সংঘর্ষ নিয়ন্ত্রণে আনে। এতে পুলিশসহ ২০ জন আহত হয়। এ ঘটনার পর পুটিজুরি তদন্ত কেন্দ্রের এস আই নাজমুল ইসলাম বাদী হয়ে স্নানঘাট ইউনিয়নের সাবেক চেয়ারম্যান তাজুল ইসলামসহ ৯৫ জনের বিরুদ্ধে পুলিশ এসল্ট মামলা দায়ের করেন। মামলায় গতকাল বুধবার জুডিসিয়াল ম্যাজিস্টেট রাহেলা পারভীনের আদালতে হাজির হয়ে জামিন আবেদন করলে আদালত জামিন না মনজুর করে জেল হাজতে প্রেরণ করেন। হবিগঞ্জ কোর্ট পুলিশের পরিদর্শক আনিসুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com