সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০১:১২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
লস্করপুর এলাকায় আবারো খোয়াই নদীর বাঁধে ভাঙ্গন খোয়াই নদীর ভাঙ্গা বাঁধ পরিদর্শন করেছেন হুইপ ॥ বিএনপির রাজনীতি করে জনগণের জন্য-জি কে গউছ শায়েস্তাগঞ্জে পুকুরে শুঁটকি ব্যবসায়ীর ভাসমান লাশ উদ্ধার হবিগঞ্জে পুলিশ কর্মকর্তা ও আনসার কমান্ডার পরিচয়ে এক যুবকের প্রতারণা পুলিশ সুপার বরাবরে অভিযোগ নবীগঞ্জে আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত মাধবপুরে আউশে ফলন ভালো দামে সর্বনাশ ॥ ধান চাষে মুখ ফিরাচ্ছেন কৃষক সততা-স্বচ্ছতার সাথে মানুষের কাজ করে যাচ্ছি-সৈয়দ ফয়সল এমপি বাহুবলে চাঁদা আদায়কে কেন্দ্র করে সড়ক অবরোধ ॥ যান চলাচল বন্ধ হবিগঞ্জ পৌরসভার কার্যক্রম পরিদর্শন করেছেন স্থানীয় সরকার সিলেট বিভাগের পরিচালক আশরাফুর রহমান উজ্জ্বলপুর বিদ্যালয়ে শ্রেণিকক্ষ সংকট দুই কক্ষে ৫৭ শিক্ষার্থীর পাঠদান কার্যক্রম

আজমিরীগঞ্জে মুল কালভার্ট বন্ধ করে ব্যক্তি স্বার্থে ২টি কালভার্ট নির্মানের অভিযোগ

  • আপডেট টাইম বুধবার, ৩০ মার্চ, ২০২২
  • ৩৭৫ বা পড়া হয়েছে

শেখ আমির হামজা, আজমিরীগঞ্জ থেকে ॥ আজমিরীগঞ্জ পৌর এলাকার বীর মুক্তিযোদ্ধা জগৎজ্যোতি দাস (বীর উত্তম) সড়কে মূল কার্লভাটটি বাদ দিয়ে স্বজনপ্রীতি ও ব্যক্তি স্বার্থে ২টি কার্লভার্ট স্থাপন করা হয়েছে। এ ছাড়া মূল কালভার্ট নির্মাণ না করায় রাস্তা সংলগ্ন ২টি জলাশয়ের পানি চলাচল স্থায়ীভাবে বন্ধ হয়ে যাবে। এতে জলাবদ্ধতা সৃষ্টি হয়ে সীমাহীন দূর্ভোগের আশংখা করছে আশপাশের গ্রামের বাসিন্দারা।
জানা যায়, আজমিরীগঞ্জ পৌর এলাকার উপজেলা পরিষদ সংলগ্ন এলাকা থেকে কাকাইলছেওগামী রাস্তাটির নামকরণ করা হয়েছে বীর মুক্তিযোদ্ধা শহীদ জগৎজ্যোতি দাস (বীর উত্তম) এর নামে। ওই রাস্তাটির ঢালাইয়ের দ্বারা উন্নয়ন করা হয় বেশ কয়েক বছর পূর্বে। বর্তমানে ওই রাস্তার ঢালাই ভেঙ্গে খানা-খন্দকে পরিণত হওয়ায় চলতি অর্থবছরে রাস্তাটি সংস্কারের উদ্যোগ নেয়া হয়। পৌরসভার অর্থায়নে ওই রাস্তাটি সংস্কারের জন্য অর্থ বরাদ্দ দেয়া হয় ৭৮ লাখ ৭৫ হাজার টাকা। কাজের দ্বায়িত্ব পায় স্থানীয় এক ঠিকাদার। বেশ কিছুদিন পূর্বে রাস্তা সংস্কারের কাজ শুরু করা হয়। ওই রাস্তায় পুরাতন একটি কার্লভার্ট ছিল। কাকাইলছেও – আজমিরীগঞ্জ সড়ক সংলগ্ন ওই সড়কের দু’পাশে দু’টি জলাশয়ের পানি চলাচলের জন্য আরসিসি পাইপ পূর্ব থেকে স্থাপন করা ছিল।
চলতি অর্থবছরে ওই রাস্তার সংস্কারের কাজ শুরু করা হলে পানি চলাচলের জন্য জায়গাটিতে কালভার্ট স্থাপন না করে গাইডওয়াল দ্বারা স্থায়ীভাবে বন্ধ করে দেয়া হয়। এছাড়া সম্পূর্ণ স্বজনপ্রীতির মাধ্যমে ব্যাক্তিগত সুবিধার্থে অতিরিক্ত ২টি কার্লভার্ট স্থাপন করা হয়। এ দু’টি কালভার্ট নির্মানের ফলে সাধারণ মানুষের কোন উপকারে আসবে না। সরাপনগর গ্রামে বাসিন্দা বিশ্ব বণিক ও রাজেশ রায় ব্যক্তিগতভাবে সুবিধা ভোগ করবেন বলে এলাকাবাসী জানান। উক্ত রাস্তায় ৪টি কালভার্ট নির্মাণ করা হয়েছে।
এ ব্যাপারে পৌরসভার সচিব হাফিজুর রহমান জানান, ওই রাস্তায় ১টি কালভার্ট নির্মাণ করার কথা। কিন্তু সুপারিশের কারণে আরো ২টি কার্লভার্ট নির্মাণ করা হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক সুলতানা সালেহা সুমি জানান, কারো ব্যাক্তিগত সুপারিশে কোন কার্লভার্ট নির্মাণ করার কথা নয়। তবে আমি সরেজমিন ঘটনাস্থলে গিয়ে বিষয়টি দেখব।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com