শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০১:৩৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

যুবলীগের মেডিক্যাল ক্যাম্পে এমপি আবু জাহির ॥ ষাটোর্ধ্ব নাগরিকের জন্য পেনশন ভাতা আরেকটি অনন্য উদ্যোগ

  • আপডেট টাইম সোমবার, ২৮ মার্চ, ২০২২
  • ৩৪২ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের অনেকগুলো মহতী উদ্যোগের মধ্যে দেশের ষাটোর্ধ্ব সব নাগরিকের জন্য অবসরকালীন সুবিধা বা পেনশন চালুর উদ্যোগটি অনন্য উদ্যোগ বলে মন্তব্য করেছেন হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মোঃ আবু জাহির এমপি। স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর জন্মশতবার্ষিকী উপলক্ষে হবিগঞ্জ জেলা যুবলীগের ফ্রি মেডক্যাল ক্যাম্পের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
গত শনিবার হবিগঞ্জ শহরের আরডি হল প্রাঙ্গণে এই ক্যাম্পের আয়োজন করা হয়। এতে আড়াই শতাধিক নারী-পুরুষকে ব্যবস্থাপত্র ও ওষুধ দেয়া হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা যুবলীগের সভাপতি ও হবিগঞ্জ পৌরসভার মেয়র আতাউর রহমান সেলিম।
মেডিক্যাল ক্যাম্পে হবিগঞ্জ ২৫০ শয্যা আধুনিক জেলা সদর হাসপাতালের চিকিৎসক দেবাশীষ দাশসহ চারজন নারী ও পুরুষ চিকিৎসক চিকিৎসা দিয়েছেন।
উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, জেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ মিজানুর রহমান শামীম, জেলা যুবলীগের সহ-সভাপতি হাজী সামছু মিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক বিপ্লব রায় চৌধুরী, সাংগঠনিক সম্পাদক শফিকুজ্জামান হিরাজ, ফেরদৌস আহমেদ, শেখ আনিস, সমাজকল্যাণ সম্পাদক মঈন উদ্দিন চৌধুরী সুমন, তালুকদার শাহীন, প্রচার সম্পাদক হালিম মিয়া, আলম মিয়া, উপ দপ্তর সম্পাদক সাবেক ছাত্রনেতা ধ্রুবজ্যোতি দাশ টিটু, সদস্য শাহ দরাজ, শাহ বাহার, ফারুক মিয়া প্রমুখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com