সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৩:৪১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
লস্করপুর এলাকায় আবারো খোয়াই নদীর বাঁধে ভাঙ্গন খোয়াই নদীর ভাঙ্গা বাঁধ পরিদর্শন করেছেন হুইপ ॥ বিএনপির রাজনীতি করে জনগণের জন্য-জি কে গউছ শায়েস্তাগঞ্জে পুকুরে শুঁটকি ব্যবসায়ীর ভাসমান লাশ উদ্ধার হবিগঞ্জে পুলিশ কর্মকর্তা ও আনসার কমান্ডার পরিচয়ে এক যুবকের প্রতারণা পুলিশ সুপার বরাবরে অভিযোগ নবীগঞ্জে আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত মাধবপুরে আউশে ফলন ভালো দামে সর্বনাশ ॥ ধান চাষে মুখ ফিরাচ্ছেন কৃষক সততা-স্বচ্ছতার সাথে মানুষের কাজ করে যাচ্ছি-সৈয়দ ফয়সল এমপি বাহুবলে চাঁদা আদায়কে কেন্দ্র করে সড়ক অবরোধ ॥ যান চলাচল বন্ধ হবিগঞ্জ পৌরসভার কার্যক্রম পরিদর্শন করেছেন স্থানীয় সরকার সিলেট বিভাগের পরিচালক আশরাফুর রহমান উজ্জ্বলপুর বিদ্যালয়ে শ্রেণিকক্ষ সংকট দুই কক্ষে ৫৭ শিক্ষার্থীর পাঠদান কার্যক্রম

উমেদনগর শিল্প নগরী এলাকায় গুদামে ভয়াবহ অগ্নিকান্ড ॥ কোটি টাকার ক্ষতি

  • আপডেট টাইম শনিবার, ২৬ মার্চ, ২০২২
  • ৩৮৩ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ পৌর এলাকার উমেদনগর শিল্প নগরী এলাকায় একটি গুদামে দফায় দফায় ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। এতে করে ওই গুদাম (ব্যবসা প্রষ্ঠিান) এ থাকা সকল মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। ক্ষয়ক্ষতি হয়েছে প্রায় কোটি টাকার। গতকাল শুক্রবার ভোররাতে উমেদনগর শিল্প নগরী এলাকার মেসার্স খোয়াই কর্ণারে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে হবিগঞ্জ ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট ঘটনাস্থলে পৌছে প্রায় ৩ ঘন্টা আপ্রাণ চেষ্ঠা চালিয়ে আগুণ নিয়ন্ত্রনে আনে।
ক্ষতিগ্রস্থ ব্যবসা প্রতিষ্ঠানটির স্বত্বাধীকারী শেখ মনিরুজ্জামান জানান, তার ব্যবসা প্রতিষ্ঠান খোয়াই কর্ণারের পেছন দিক থেকে ভোরে হঠাৎ করেই অগ্নিকান্ডের সুত্রপাত হয়। পরে তা মুহুর্তের মধ্যে চারদিকে ছড়িয়ে পড়ে। এ সময় তীব্র বাতাস থাকায় কোনমতেই আগুণ নিয়ন্ত্রন করা যাচ্ছিল না। খবর পেয়ে হবিগঞ্জ ফায়ার সার্ভিসের একে একে তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রন করে। কিন্তু ততক্ষণে গুদামে থাকা সকল মালামাল পুড়ে ছাই হয়ে যায়। গুদামটিতে বিভিন্ন কোম্পানির তেল, বিস্কুট, চানাচুরসহ নানান ধরনের মালামাল সংরক্ষিত ছিল বলেও জানান তিনি। এদিকে, শুক্রবার দুপুরে আবারো ওই ব্যবসা প্রতিষ্ঠান থেকে আগুণের লেলিহান শিখা ও ধোয়া দেখতে পান স্থানীয়রা। এ সময় সাধারণ মানুষদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তাৎক্ষণিক আবারো ফায়ার সার্ভিসকে খবর দিলে প্রায় আধান্টার চেষ্টায় তারা ফের আগুণ নিয়ন্ত্রনে আনতে সক্ষম হন। হবিগঞ্জ ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক শিমুল মো. রফি বলেন, ‘ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শট সার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটেছে। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ নিয়ে কাজ করছে ফায়ার সার্ভিসের কর্মীরা। তদন্তের পরই ক্ষয়ক্ষতির পরিমান ও আগুণ লাগার মূল কারণ জানা যাবে।’

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com