বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১২:৫১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

শায়েস্তাগঞ্জে গাঁজাসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ॥ কার উদ্ধার

  • আপডেট টাইম শনিবার, ২৬ মার্চ, ২০২২
  • ৩৫৬ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ শায়েস্তাগঞ্জ থেকে ৩০ কেজি গাঁজা সহ ২জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার ও একটি প্রইভেট কার জব্ধ করা হয়েছে। গতকার শুক্রবার শায়েস্তাগঞ্জ থানার নুরপুর এলাকায় র‌্যাব অভিযান চালিয়ে গাঁজাসহ তাদেরকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃতরা হচ্ছে- চুনারুঘাট থানার বড়াইল গ্রামের বলাই চন্দ করের ছেলে বিজন কর (২৫) ও সুনামগঞ্জ জেলার ছাতক থানার চেচান এলাকার বাসিন্দা সমরু মিয়ার ছেলে কামাল হোসেন (৩০)। র‌্যাব সূত্রে জানা যায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে শুক্রবার ভোর সাড়ে ৬ টার দিকে র‌্যাব হবিগঞ্জ ক্যাম্পের লেঃ কমান্ডার মোহাম্মদ নাহিদ হাসান ও এএসপি-আব্দুল্লাহ্-আল-নোমান এর নেতৃত্বে একদল র‌্যাব সদস্য শায়েস্তাগঞ্জ উপজেলার নুরপুর ইউনিয়নের সুরাবই রেল ক্রসিংয়ের পূর্বপাশে মহাসড়ক থেকে ৩০ কেজি গাঁজাসহ বিজন কর ও কামাল হোসেন গ্রেফতার করে। এ সময় গাঁজা পরিবহন কাজে ব্যবহৃত একটি প্রাইভেট কার উদ্ধার করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com