সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৩:৪০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
লস্করপুর এলাকায় আবারো খোয়াই নদীর বাঁধে ভাঙ্গন খোয়াই নদীর ভাঙ্গা বাঁধ পরিদর্শন করেছেন হুইপ ॥ বিএনপির রাজনীতি করে জনগণের জন্য-জি কে গউছ শায়েস্তাগঞ্জে পুকুরে শুঁটকি ব্যবসায়ীর ভাসমান লাশ উদ্ধার হবিগঞ্জে পুলিশ কর্মকর্তা ও আনসার কমান্ডার পরিচয়ে এক যুবকের প্রতারণা পুলিশ সুপার বরাবরে অভিযোগ নবীগঞ্জে আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত মাধবপুরে আউশে ফলন ভালো দামে সর্বনাশ ॥ ধান চাষে মুখ ফিরাচ্ছেন কৃষক সততা-স্বচ্ছতার সাথে মানুষের কাজ করে যাচ্ছি-সৈয়দ ফয়সল এমপি বাহুবলে চাঁদা আদায়কে কেন্দ্র করে সড়ক অবরোধ ॥ যান চলাচল বন্ধ হবিগঞ্জ পৌরসভার কার্যক্রম পরিদর্শন করেছেন স্থানীয় সরকার সিলেট বিভাগের পরিচালক আশরাফুর রহমান উজ্জ্বলপুর বিদ্যালয়ে শ্রেণিকক্ষ সংকট দুই কক্ষে ৫৭ শিক্ষার্থীর পাঠদান কার্যক্রম

নবীগঞ্জের মশার কয়েল আগুন লেগেছিল বলে জানালেন ক্ষতিগ্রস্থ ছফি মিয়া

  • আপডেট টাইম শনিবার, ২৬ মার্চ, ২০২২
  • ৩৫১ বা পড়া হয়েছে

নবীগঞ্জ ব্যুরো ॥ নবীগঞ্জ উপজেলার কুর্শি ইউপির বেরীগাঁও গ্রামের দিনমজুর ছফি মিয়ার বসতঘরে দুর্বৃত্তরা আগুন দেয়নি। ঘরে জ¦ালানো মশার কয়েল থেকে আগুন লেগেছিল বলে বলে জানিয়েছেন ক্ষতিগ্রস্থ ছফি মিয়া। নবীগঞ্জ থানায় লিখিতভাবে এক আবেদনের তিনি এ জানিয়েছেন। আগুনের ঘটনায় তিনি কারো বিরুদ্ধে কোন অভিযোগ করেন নি। পুলিশ ছফি মিয়ার দেয়া দরখাস্তের কথা স্বীকার করেছেন।
স্থানীয় সূত্রে জানা যায়- গত ২৩ মার্চ সন্ধ্যায় কুর্শি ইউপির বেরীগাঁও গ্রামের আছকর আলী ও তার পরিবারের লোকজনকে বেদরক মারপিট করে প্রতিপক্ষের লোকজন। পুলিশ আহতদের উদ্ধার করে হাসপাতালে প্রেরন করে। ওইদিন গভীর রাতে ছফি মিয়ার বসতঘরে অগ্নিকান্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন। বৃহস্পতিবার ছফি মিয়া নবীগঞ্জ থানায় মামলা দিতে আসেন। এ সময় পুলিশের জিজ্ঞাসাবাদে ছফি মিয়া তার ঘরে কেউ আগুন লাগায়নি বলে জানান। এবং অগ্নিকান্ডের ঘটনা লিখিতভাবে নবীগঞ্জ থানাকে অবহিত করেন। অবহিত করণ দরখাস্তে ক্ষতিগ্রস্থ ছফি মিয়া উল্লেখ করেন, তার বসতঘরে কেউ আগুন লাগায়নি, মশার কয়েল এর আগুন থেকে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে।
এ ব্যাপারে থানার সেকেন্ড অফিসার সমিরন দাশ দরখাস্তের সত্যতা স্বীকার করেছেন। এ ঘটনায় পত্রিকায় প্রকাশিত সংবাদ সম্পর্কে ছফি মিয়া বলেন, প্রতিপক্ষের লোকজন তার বসতঘরে আগুন দিয়েছে এমন কোন অভিযোগ তিনি করেননি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com