মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১১:৫৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে বোয়ালিয়া খালের উপর ঝুঁকিপূর্ণ সেতু ॥ আতঙ্কে এলাকাবাসী নবীগঞ্জে অধ্যক্ষ হুমায়ুনকে শোকজ টিউশন ফি নিয়ে টালবাহানা, সরকারি নির্দেশনা অমান্যসহ বিস্তর অভিযোগ হবিগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্য বীর মুক্তিযোদ্ধা রোটারিয়ান ইঞ্জিনিয়ার ফনি ভুষন দাশ আর নেই নবীগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ড্রেজার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে বসতঘর থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার হবিগঞ্জে অনুষ্ঠিত হলো “গানে গানে জুলাই” শীর্ষক সংগীতানুষ্ঠান বাহুবলে মাছের খামারে মুরগির বিষ্ঠা ব্যবহার ॥ ৩০ হাজার টাকা জরিমানা হবিগঞ্জ জেলা ছাত্রদল নেতা রিংগনকে হুমকিদাতা মানসিকভাবে অসুস্থ-পুলিশ র‌্যাবের অভিযানে অপহরণ মামলার আসামি গ্রেপ্তার ॥ স্কুলছাত্রী উদ্ধার

নবীগঞ্জে ফসলি জমি থেকে মাটি কাটার দায়ে ৫০ হাজার টাকা অর্থদন্ড

  • আপডেট টাইম বুধবার, ২৩ মার্চ, ২০২২
  • ২৪১ বা পড়া হয়েছে

ছনি চৌধুরী, নবীগঞ্জ থেকে ॥ নবীগঞ্জ উপজেলার কুর্শি ইউনিয়নে ফসলি জমি হতে অবৈধভাবে মাটি কাটার দায়ে মনু মিয়া (৩৯) নামে এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা অর্থদ- করেছে মোবাইল কোর্ট। গতকাল মঙ্গলবার (২২ মার্চ) বিকেলে নবীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট উত্তম কুমার দাশ মোবাইল কোর্ট পরিচালনা করে এ অর্থদ- করেন। অর্থ দ-প্রা– মনু মিয়া নবীগঞ্জ উপজেলার কুর্শি ইউনিয়নের সমরগাঁও গ্রামের বাসিন্দা। জানা যায়- নবীগঞ্জ উপজেলার কুর্শি ইউনিয়নের বাজকাশারা গ্রামে এক্সভেটর মেশিন দিয়ে ফসলি জমি থেকে অবৈধ ভাবে মাটি কর্তন করে আসছিলেন সমরগাঁও গ্রামের মনু মিয়া। বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে নবীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট উত্তম কুমার দাশের নেতৃত্বে নবীগঞ্জ থানার একদল পুলিশ সহকারে বাজকাশারা গ্রামে অভিযান পরিচালনা করা হয়। পরে মোবাইল কোর্ট পরিচালনা করে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর ৪ ধারা লঙ্ঘনের দায়ে মনু মিয়াকে ৫০ হাজার টাকা অর্থদ- করা হয়। নবীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট উত্তম কুমার দাশ মোবাইল কোর্ট পরিচালনার সত্যতা নিশ্চিত করেছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com