বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৪:৩৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

বাহুবলে যৌন হয়রানিকে কেন্দ্র করে দুই গ্রামবাসীর সংঘর্ষ ॥ আহত ১০

  • আপডেট টাইম সোমবার, ২১ মার্চ, ২০২২
  • ৩৪৩ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বাহুবলে কলেজ ছাত্রীকে যৌন হয়রানিকে কেন্দ্র করে দুই গ্রামবাসীর সংঘর্ষে কমপক্ষে ১০ জন আহত হয়েছে। আহতদেরকে বাহুবল সদর হাসপাতাল সহ স্থানীয়ভাবে চিকিসা দেয়া হয়েছে। গতকাল রবিবার (২০ মার্চ) দুপুরে আলিফ সোবহান চৌধুরী সরকারী কলেজ গেইটে এ ঘটনাটি ঘটে। পরে চারগাঁও ও লামাতাশি গ্রামের মধ্যে বিষয়টি ছড়িয়ে পরে। স্থানীয় সূত্রে জানা যায়, চারগাঁও গ্রামের জনৈক কলেজ ছাত্রী কলেজ থেকে বাড়ি যাওয়ার পথে মিরপুর ফয়জুন্নেছা উচ্চ বিদ্যালয়ের সামনে পৌঁছলে লামাতাশি গ্রামের আনোয়ার নামের এক কলেজ ছাত্র ওই ছাত্রীকে ইভটিজিং করে। এ সময় ওই স্থানে থাকা চারগাঁও গ্রামের এক ছাত্র বাধা দিলে উভয় পক্ষের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। বিষয়টি জানাজানি হলে লামাতাশি গ্রামের লোকজন দেশিও অস্ত্র নিয়ে কলেজ গেইটের সামনে মহড়া দেয়। এ খবরটি এলাকায় ছড়িয়ে পড়লে লামাতাশি ও চারগাঁও গ্রামের লোকজন দেশীয় অস্ত্রসস্ত্র নিয়ে মিরপুর বাজারে সংঘর্ষে জড়িয়ে পড়ে। ঘটনার খবর পেয়ে বাহুবল মডেল থানার ওসি রাকিবুল ইসলাম ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রনে আসেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com