বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ১১:৪৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

নবীগঞ্জে মদ বিক্রি ও সেবনের দায়ে ২ জনের বিভিন্ন মেয়াদে সাজা

  • আপডেট টাইম রবিবার, ২০ মার্চ, ২০২২
  • ২৭৩ বা পড়া হয়েছে

ছনি চৌধুরী, নবীগঞ্জ থেকে ॥ নবীগঞ্জ উপজেলার বড় ভাকৈর (পশ্চিম) ইউনিয়নে বিক্রির উদ্দেশ্যে মদ সংরক্ষণ ও মাদক সেবনের দায়ে জহিরুল হক (৩৫) নামে এক ব্যক্তিকে এক বছর ও সালমান আলী (২২) নামে অপর আরেকজনকে ছয়মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে মোবাইল কোর্ট। গতকাল শনিবার (২০ মার্চ) রাতে নবীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট উত্তম কুমার দাশ মোবাইল কোর্ট পরিচালনা করে এ দণ্ডাদেশ দেন। জানা যায়- উপজেলার বড় ভাকৈর(পশ্চিম) ইউনিয়নের সোনাপুর গ্রামের জহিরুল হক(৩৫) দীর্ঘদিন ধরে মদ বিক্রি করে আসছিলেন। জহিরুলের পিতা-মাতা বিষয়টি প্রশাসনকে অবগত করেন। শনিবার রাতে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট উত্তম কুমার দাশের নেতৃত্বে নবীগঞ্জ থানার একদল পুলিশ সহকারে সোনাপুর গ্রামে অভিযান পরিচালনা করা হয়। এ সময় মদ বিক্রির উদ্দেশ্যে সংরক্ষণের দায়ে জহিরুল হক (৩৫) ও মদ সেবনের দায়ে সালমান আলী (২২)কে আটক করা হয়। পরে মোবাইল কোর্ট পরিচালনা করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ অনুযায়ী জহিরুলকে ১ বছর ও সালমান আলীকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়। নবীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট উত্তম কুমার দাশ মোবাইল কোর্ট পরিচালনার সত্যতা নিশ্চিত করেছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com