বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৯:৫৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

মাধবপুরে ট্রাকের ধাক্কায় লরীর হেলপার নিহত

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ১৭ মার্চ, ২০২২
  • ৩৩৭ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ মাধবপুরে পেয়াজবাহী ট্রাকের ধাক্কায় লরি চালকের সহকারী আবু হাসান (১৮) ঘটনাস্থলে নিহত হয়েছেন। গতকাল বুধবার ভোরে ঢাকা-সিলেট মহাসড়কের মাধবপুর উপজেলার রতনপুর নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহত আবু হাসান ঝিনাইদেহ জেলার শুক্কুর আলীর ছেলে।
শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ওসি মঈনুল ইসলাম জানান, একটি লরি দাঁড় করিয়ে চালক ও হেলপার বিশ্রাম নিচ্ছিলেন। এ সময় সিলেটগামী পিয়াজবাহী একটি ট্রাক দ্রুতগতিতে লরির সঙ্গে ধাক্কা লাগে এতে ঘটনাস্থলে লরির চালকের সহকারী ঘটনাস্থলেই মারা যান।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সড়কের যানজট মুক্ত করে ফায়ার সার্ভিসের সহায়তায় লাশ উদ্বার করে ময়না তদন্তের জন্য হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে প্রেরণ করেছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com