বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৫:১৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে আবারও চুরি ॥ নিরাপত্তা নিয়ে প্রশ্ন

  • আপডেট টাইম বুধবার, ১৬ মার্চ, ২০২২
  • ৩৪৩ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর হাসপাতালে আবারও চুরি সংঘটিত হয়েছে। জরুরি বিভাগের সামনে সিসি ক্যামেরা থাকার পরও এরকম চুরির ঘটনায় হাসপাতালে আতংক বিরাজ করছে। কিন্তু বরাবরের মতোই এসব চোর ও দালালরা রয়ে গেছে ধরাছোয়ার বাইরে। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় চুনারুঘাট উপজেলার উবাহাটা গ্রামের এক রোগী হবিগঞ্জ সদর হাসপাতালে জরুরি বিভাগে চিকিৎসা নিতে আসে। চিকিৎসা চলাকালে কে বা কারা ওই রোগীর মোবাইল ফোন ও মানিব্যাগ নিয়ে যায়। জরুরি বিভাগের গেইটের সামনে এসে দেখে তার মোবাইল নেই। বিষয়টি হাসপাতালে থাকা পুলিশকে অবগত করেন। লোকজন হাসপাতালে খোঁজেও সন্ধান পায়নি এবং ফোন বন্ধ পাওয়া যায়। রোগীরা অভিযোগ করেন এটি নতুন কিছু নয়। হাসপাতাল থেকে এসির মেশিন, সিসি ক্যামেরা কেটে নিয়ে যায় চোরের দল, মোবাইল ও মানিব্যাগ চুরি কমন বিষয়। অনেকেই মন্তব্য করেন এরকম নিরাপত্তা থাকার পরও সদর হাসপাতালে চুরির ঘটনা হাসপাতালে নিরাপত্তা ব্যবস্থা প্রশ্নবিদ্ধ হয়েছে। তবে পুলিশ জানিয়েছে অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com