বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৫:৫৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

মাধবপুরে ট্রেনের ধাক্কায় দাখিল পরীক্ষার্থী নিহত

  • আপডেট টাইম শুক্রবার, ১১ মার্চ, ২০২২
  • ৩৩৯ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ মাধবপুর উপজেলার হরিতলা আলিয়া মাদ্রাসার দাখিল পরীক্ষার্থী হাফিজুর রহমান (১৭) ট্রেনের ধাক্কায় মারা গেছেন। গতকাল বৃহস্পতিবার (১০ মার্চ) সকালে সিলেট-আখাউড়া রেল সেকশনের শাহজীবাজার রেল ষ্টেশনের দক্ষিণে হরিতলা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। সে ছাতিয়াইন ইউনিয়নের সাকুচাইল গ্রামের আব্দুল কাদিরের ছেলে।
মাধবপুর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আব্দুর রাজ্জাক প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানান, গতকাল বৃহস্পতিবার সকালে হরিতলা আলিয়া মাদ্রাসার দাখিল পরীক্ষার্থী হাফিজুর রহমান মাদ্রাসার পূর্ব দিকে রেল লাইনের উপর দিয়ে হাঁটতে ছিল। তার কানে মোবাইলের ইয়ারফোন থাকায় ট্রেন আসার শব্দ না শুনতে পেরে ট্রেনের ধাক্কায় ছিটকে পড়ে মাথায় ও ঘারে রক্তাক্ত জখম হয়। প্রথমে মাদ্রাসার শিক্ষকরা তাকে চিকিৎসার জন্য হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে সিলেট উসমানী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। হাফিজুরের লাশ ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com