মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০২:৫৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে বোয়ালিয়া খালের উপর ঝুঁকিপূর্ণ সেতু ॥ আতঙ্কে এলাকাবাসী নবীগঞ্জে অধ্যক্ষ হুমায়ুনকে শোকজ টিউশন ফি নিয়ে টালবাহানা, সরকারি নির্দেশনা অমান্যসহ বিস্তর অভিযোগ হবিগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্য বীর মুক্তিযোদ্ধা রোটারিয়ান ইঞ্জিনিয়ার ফনি ভুষন দাশ আর নেই নবীগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ড্রেজার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে বসতঘর থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার হবিগঞ্জে অনুষ্ঠিত হলো “গানে গানে জুলাই” শীর্ষক সংগীতানুষ্ঠান বাহুবলে মাছের খামারে মুরগির বিষ্ঠা ব্যবহার ॥ ৩০ হাজার টাকা জরিমানা হবিগঞ্জ জেলা ছাত্রদল নেতা রিংগনকে হুমকিদাতা মানসিকভাবে অসুস্থ-পুলিশ র‌্যাবের অভিযানে অপহরণ মামলার আসামি গ্রেপ্তার ॥ স্কুলছাত্রী উদ্ধার

একুশে বই মেলায় লিয়াকত আমিনীর ছড়ার বই ‘বিড়াল মিছিল’

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ১০ মার্চ, ২০২২
  • ৩৬৭ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ একুশে বই মেলায় লিয়াকত আমিনীর প্রথম ছড়ার বই ‘বিড়াল মিছিল’ প্রকাশিত হয়েছে। বইটি প্রকাশ করেছে এই সময় পাবলিকেশন্স। অমর একুশে বইমেলার বাংলা একাডেমি প্রাঙ্গণের ৬৩২ নং ঢাকা টাইমস স্টলে বইটি পাওয়া যাচ্ছে। মূল্য ২০০ টাকা। লিয়াকত আমিনী ৮০ ও ৯০’র দশকে নিয়মিত ছড়া লিখতেন। তার লেখা ছড়া তখনকার দৈনিক আজাদ, বাংলার বাণী, দৈনিক বাংলা ও ইত্তেফাকসহ বিভিন্ন দৈনিক পত্রিকার শিশুপাতায় প্রকাশ হয়েছে। পরবর্তী সময়ে তিনি সাংবাদিকতার সঙ্গে পুরোদস্তুর জড়িয়ে পড়ার কারণে সেভাবে আর ছড়া লেখা হয়ে ওঠেনি। তার পুরোনো সেই ছড়াগুলো এবার গ্রন্থবদ্ধ হলো। বইটিতে মোট ৩৭টি ছড়া স্থান পেয়েছে। উল্লেখযোগ্য ছড়াগুলো হচ্ছে- কাকা, হোটেল ইতালি, ছায়া, কোকিল ছা, জলোচ্ছ্বাস, ফুটবল, রোবট, মুজিব মানে ও বিড়াল মিছিল। বিড়াল মিছিল বইটির প্রতিটি ছড়াই বেশ। ছন্দ-মাত্রা ও শব্দ চয়নে লিয়াকত আমিনী বেশ সচেতন। কভারসহ পুরো বইটি চার রঙা। আশা করি, শিশু ও ছড়াপ্রেমীদের বই ভালো লাগবে।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com