মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০১:৩৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে বোয়ালিয়া খালের উপর ঝুঁকিপূর্ণ সেতু ॥ আতঙ্কে এলাকাবাসী নবীগঞ্জে অধ্যক্ষ হুমায়ুনকে শোকজ টিউশন ফি নিয়ে টালবাহানা, সরকারি নির্দেশনা অমান্যসহ বিস্তর অভিযোগ হবিগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্য বীর মুক্তিযোদ্ধা রোটারিয়ান ইঞ্জিনিয়ার ফনি ভুষন দাশ আর নেই নবীগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ড্রেজার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে বসতঘর থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার হবিগঞ্জে অনুষ্ঠিত হলো “গানে গানে জুলাই” শীর্ষক সংগীতানুষ্ঠান বাহুবলে মাছের খামারে মুরগির বিষ্ঠা ব্যবহার ॥ ৩০ হাজার টাকা জরিমানা হবিগঞ্জ জেলা ছাত্রদল নেতা রিংগনকে হুমকিদাতা মানসিকভাবে অসুস্থ-পুলিশ র‌্যাবের অভিযানে অপহরণ মামলার আসামি গ্রেপ্তার ॥ স্কুলছাত্রী উদ্ধার

বঙ্গবন্ধুর জন্মদিনে হবিগঞ্জ আধুনিক স্টেডিয়ামে ঐতিহ্যবাহী ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ১০ মার্চ, ২০২২
  • ৩৩৪ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ এখন আর গ্রামে-গঞ্জে নয়। হবিগঞ্জ শহরেই আয়োজন হবে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী ঘোড় দৌড় প্রতিযোগিতা। আধুনিক স্টেডিয়ামে এই প্রতিযোগিতায় বিভিন্ন স্থানের বিখ্যাত ১৫টি ঘোড়া অংশ নেয়া নিশ্চিত করেছে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০১তম জন্মদিবস উপলক্ষে হবিগঞ্জের জেলা প্রশাসন এই প্রতিযোগিতার আয়োজন করেছে। ১৭ মার্চ বিকেল ৪টায় প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। হবিগঞ্জের জেলা প্রশাসক ইশরাত জাহান বলেন, গ্রাম বাংলার ঐতিহ্যবাহী ঘোড় দৌড় প্রতিযোগিতা হবিগঞ্জে অনেক জনপ্রিয়। চুনারুঘাট ও নবীগঞ্জ উপজেলার বিভিন্ন গ্রামে এই প্রতিযোগিতার আয়োজন হলেও হবিগঞ্জ শহরের দর্শকরা সুযোগ পায়নি সরাসরি এই প্রতিযোগিতা দেখার। জাতির পিতার জন্মদিবসের কর্মসূচির সাথে আমরা এই প্রতিযোগিতার সংযোজন করেছি। ইতোমধ্যে দর্শকদের মাঝে এই প্রতিযোগিতা নিয়ে ব্যাপক সাড়া পরিলক্ষিত হচ্ছে। আমাদের ইচ্ছা রয়েছে এই প্রতিযোগিতা নিয়মিত আয়োজন করার। পাশাপাশি গ্রামীণ বিভিন্ন খেলাধুলাকে জনপ্রিয় করার পাশাপাশি অন্যান্য খেলাধুলাও নিয়মিত আয়োজন করার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com