বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৯:৩৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

সৈয়দ হাবিবুর রহমান জুনাঈদ আর নেই

  • আপডেট টাইম সোমবার, ৭ মার্চ, ২০২২
  • ৬২৬ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর উপজেলার রিচি সাহেব বাড়ি হাবেলীর মরহুম সৈয়দ মধু মিয়ার ছেলে, সাবেক শিক্ষা সচিব মরহুম সৈয়দ আতাউর রহমান ছোট ভাই হাফেজ সৈয়দ হাবিবুর রহমান জুনাঈদ ইন্তেকাল করেছেন। শনিবার দিবাগত রাত সাড়ে ১২ টায় নিজ বাড়িতে ইন্তেকাল করেন। ইন্নালিল্লাহি ওয়াইন্নাইলাইহি রাজিউন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৫২ বছর। তিনি স্ত্রী, সন্তান ভাইসহ অসংখ্য গুণগ্রাহী বক্তবৃন্দ রেখে গেছেন। তিনি দীর্ঘদিন যাবৎ লিভার ক্যান্সারে আক্রান্ত ছিলেন।
গতকাল বাদ আছর রিচি চকবাজার সংলগ্ন মাঠে জানাযা নামাজ অনুষ্ঠিত হয়। জানাযা নামাজের পূর্বে বক্তব্য রাখেন আলহাজ্ব এডঃ মোঃ আবু জাহির এমপি, হবিগঞ্জ পৌরসভার মেয়র মোঃ আতাউর রহমান সেলিম, বিশিষ্ট শিল্পপতি সৈয়দ মনোয়ার হোসেন মঞ্জু, বার পঞ্চায়েত সভাপতি আলহাজ্ব মোঃ রইছ মিয়া, রিচি গ্রাম পঞ্চায়েত সভাপতি আলহাজ্ব মোঃ আহসান উল্লাহ, রিচি ইউনিয়ন চেয়ারম্যান মোঃ আব্দুর রহিম, সৈয়দ মোঃ কামরুল হাসান, মোঃ বরকত আলী, মরহুমের ভাই সৈয়দ খলিলুর রহমান সাহেদ প্রমুখ। জানাযা নামাজে কয়েক হাজার মুসল্লী অংশ গ্রহন করেন। পরে পারিবারিক কবর স্থানে দাফন করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com