শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৩:২৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) এর জশনে জুলুছে লাখো জনতার ঢল সিলেট ও সুনামগঞ্জ জেলার তদারকি ও সমন্বয়ের দায়িত্বে হুইপ জি কে গউছ হবিগঞ্জে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৫০তম প্রয়াণ দিবস পালিত মাধবপুরে অগ্নিকাণ্ডে ২৫ লাখ টাকার মালামাল পুড়ে ছাঁই ধুলিয়াখাল-মিরপুর সড়কে দুর্ঘটনায় যুবক নিহত আশুগঞ্জে ভারতীয় চোরাই শাড়িসহ চুনারুঘাটের দুই যুবক গ্রেফতার নবীগঞ্জের পরিচিত মুখ মারুফ মিয়া আর নেই চুনারুঘাটে হাজারো মানুষের অংশগ্রহণে জশনে জুলুশে ঈদে মিলাদুন্নবী অনুষ্ঠিত মাধবপুরে আহলে সুন্নাত ওয়াল জামাতের ঈদে মিলাদুন্নবী ও বর্ণাঢ্য জশনে জুলুস মাধবপুরে র‌্যাবের অভিযান ॥ বিপুল পরিমান এসকাফসহ নারী আটক

অপহৃতা ছাত্রীকে গাজিপুর থেকে উদ্ধার বৃন্দাবন কলেজ ছাত্র সজিব কারাগারে

  • আপডেট টাইম শনিবার, ৫ মার্চ, ২০২২
  • ৩২৮ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের কোরেশনগর থেকে অপহৃতা এক ছাত্রীকে গাজিপুর জেলার টঙ্গি থেকে উদ্ধার করেছে সদর থানা পুলিশ। সেই সাথে অপহরণকারী কলেজ ছাত্রী সাখাওয়াত হোসেন সজিব (২৩) কেও আটক করা হয়।
গত বৃহস্পতিবার সদর থানার একদল পুলিশ তথ্য প্রযুক্তির সহায়তা নিয়ে নিশ্চিত হয় অপহরণকারী গাজিপুরে আছে। এর প্রেক্ষিতে অভিযান চালিয়ে ওই এলাকার এক বাসা থেকে তাদের আটক করা হয়। পরে রাতে তাদেরকে থানায় নিয়ে আসা হয়। একটি সূত্র থেকে জানা গেছে, প্রেমের টানে ঘর বাঁধার আশায় তারা সম্প্রতি পালিয়ে যায়। সজিব মাধবপুর উপজেলার পশ্চিম বাজার এলাকার মৃত ইয়াকুব আলীর পুত্র ও বৃন্দাবন কলেজের ছাত্র। সে হবিগঞ্জ শহরে বসবাস করে লেখাপড়া করতো। সেই সুবাদে পরিচয় হয় চুনারুঘাট উপজেলার ভোলারজুম গ্রামের মিজানুর রশিদের কন্যা মালিয়া মোবাশি^রা (১৬) এর সাথে। পরে তাদের মাঝে প্রেম হয়। মালিয়া শহরের কোরেশ নগর এলাকায় থেকে লেখাপড়া করতো। বিষয়টি মালিয়ার পরিবার জেনে গেলে বাঁধা হয়ে দাড়ায়। সকলের অগোচরে সজিব ও মালিয়া অজানার উদ্দেশ্যে পাড়ি জমায়। এ ঘটনায় মালিয়ার অভিভাবক বাদি হয়ে সদর থানায় মামলা করেন। এর প্রেক্ষিতে পুলিশ তাকে উদ্ধারে তৎপর হয় এবং সজিবকে শুক্রবার বিকেলে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করে। মালিয়াকে গতকাল শুক্রবার রাতে মেডিকেল পরীক্ষার জন্য সদর হাসপাতালে ভর্তি করা হয়।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com